somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাদশা তোমায় সেলাম

২৮ শে জুলাই, ২০১২ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুমায়ূন আমহেদ নিয়ে পোষ্টটা দিয়েছিলাম কয়েকদিন আগে এই জাতি অধম এবং নির্বোধ হলেও, মহান ও উদার মনের অধিকারী..... সমরেশ মজুমদার লেখাটি পড়ে মনে হল। এতদিন পরে হলেও তারা যেন বুঝতে পেরেছে তাদের চেয়ে আমরা জাতী হিসাবে অনেক উদার মনের অধিকারী।

যে রাতে হুমায়ূনের মৃত্যুর খবর পেয়েছিলাম সেই রাত ছিল ঘনবর্ষার। হায়দ্রাবাদ শহর ভেসে যাচ্ছিল বৃষ্টির জলে। নিউইয়র্কে, যেখানে শেষ নিঃশ্বাস ফেলেছে হুমায়ূন সেখানেও চাঁদ ওঠার কথা নয়। চাঁদ দেখা গেছে তার পরের দিন। হুমায়ূনের ইচ্ছে ছিল চাঁদনী রাতে রুপোলি শাম্পানে ভেসে যাওয়ার। ইচ্ছেগুলো কেন যে পূর্ণতা পায় না!
পঁচিশ বছর ওর সঙ্গে জড়িয়ে ছিলাম। দেখা না হলেও ছিলাম। ওর প্রবল ইচ্ছে ছিল কলকাতার বিশেষ একটি পত্রিকায় উপন্যাস লেখা- যেখানে তারাশংকর, সমরেশ বসুরা লিখে গিয়েছেন। মধ্যরাতের আড্ডায় ওকে বলেছিলাম, এখানে যে টাকা পাও তার সিকি ভাগও পাবে না। কি হবে লিখে? সে আমার হাত ধরে বলেছিল, টাকার দরকার নেই, আমার আজীবনের একটা ইচ্ছে পূর্ণ হবে। হুমায়ূন সেই কাগজে কয়েকবছর লিখেছিল। অথচ হুমায়ূনের মৃত্যুর পরে কলকাতায় দু-একটি কাগজ ছাড়া তথাকথিত বড় কাগজগুলো খবরটা পাঠকদের জানানোর প্রয়োজন মনে করেনি। কেন এই উদাসীনতা? লক্ষ্য করেছি, বাঙালি হিন্দু পাঠক উপন্যাসে মুসলমান চরিত্র পেলে অস্বাচ্ছন্দ্য বোধ করেন। নামাজ, রোজা, আপা, দুলাভাই শব্দগুলো যেন তাদের উপন্যাসের রস গ্রহণে বাধা দেয়। অথচ বাংলাদেশের মুসলমান পাঠকরা অবলীলায় আমাদের উপন্যাসে কোনো তথাকথিত হিন্দু আচার থাকলে উদারতার সঙ্গে রস গ্রহণ করেন। তাদের কাছে উপন্যাসটির মানই শেষ কথা। বলতে দ্বিধা নেই, পশ্চিমবাংলার পাঠকরা এ বিষয়ে অত্যন্ত মৌনবাদী। সেই ভাবনা থেকেই বড় কাগজগুলো নির্লিপ্ত ছিল কিনা তা জানি না। শ্রদ্ধেয়কে শ্রদ্ধা জানানোর অক্ষমতা মানে নিজেকেই ছোট করা।
বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় লেখক (শরৎচন্দ্র এবং রবীন্দ্রনাথ মনে রেখেই বলছি) হুমায়ূন আহমেদের কাছে আমি কৃতজ্ঞ। সে যদি প্রায় তিরিশ বছর ধরে বাংলাদেশে পাঠকদের বইকুনো না করত তাহলে সেখানে ভালো পাঠক তৈরি হতো না। আর সেটা সে করেছিল বলে আমাদের সহজে গ্রহণ করেছেন বাংলাদেশের মানুষ।
খুব শান্ত এই মানুষটির সমস্ত বৈদেশিক মুদ্রা নিউইয়র্কের হোটেল থেকে চুরি হয়ে গেল একদিন। সে উত্তেজিত হয়নি। আমায় বলেছিল, যে নিয়েছে তাকে আমি অনুমান করি। কিন্তু সে যেন স্বীকার না করে, তাহলে তার সঙ্গে কখনো কথা বলতে পারব না। আমি এ কথা প্রচারের পরই মানিব্যাগটি ফেরত এসেছিল।
বছরখানেক আগে একা আমি আর হুমায়ূন বসেছিলাম। হঠাৎ সে তার আফসোসের কথা বলেছিল। ব্যক্তিগত জীবনের কথা বলেছিল। আমি যদি নদীর একূল ওকূল বাঁধতে পারতাম!
সব ইচ্ছে এই জীবনে পূর্ণ করে যাওয়া যায় না। হুমায়ূনও পারেনি। কিন্তু বাংলা সাহিত্যের এই মুকুটহীন বাদশা বাঙালির মনে থেকে যাবেন বহুকাল। লিখতে শুরু করার সময় হুমায়ূনের কি এই ইচ্ছেটা মনে আসেনি? এলে সেটাই সত্যি হয়ে থাকবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×