একটা নীল আকাশ কখনো কষ্টের প্রতীকি রুপ হতে পারেনা। আকাশের নীলিমা আমাদের স্বপ্নের সৌন্দর্যেকই প্রকাশ করে। সেইজন্যই একটা অবারিত নীল আকাশ আমাদের সবার কাম্য। অপরদিকে, কষ্ট নিশ্চয়ই কারো কাম্য নয়।
হ্যা, কষ্টের রং নীল। বাস্তবিক কোনো বিষের বিষাক্ততায় যেমন মানুষ নীল হয়ে যায় ঠিক তেমনি কিছু কষ্টের তাড়নায় আমাদের মন নীল হয়ে যায় কষ্টের বিষে।
ঠিক এমন কোনো মূহুর্তে আমরা কি মনের অজান্তেই একটা নীল আকাশ খুজিঁ না? কারন - অকারন কোনো স্বান্তনা পাবার আশেঁ আমরা কি একবার-ও আকাশের দিকে তাকাই না? আমরা কি তবে শুধু আমাদের সুখানন্দের সময়ই আকাশের সৌন্দর্য অবলোকন করি? আর যদি তাই হয়, তবে কি আমরা মানতে পারিনা যে, আকাশের নীলিমার প্রগাঢ়তাই বেশি কারন সেই নীলিমা আমাদের শত সহস্র দু:খমন্ডলিত মনেও স্বপ্ন দেখার সাহস যোগায়।
(দু:খিত! এটা একটা ব্লগ প্রশ্নের উত্তর। নতুন বলে সেখানে উত্তর করবার অনুমতি আমার ছিল না। কিন্তু কিছু বলার জন্য মনটা আকুম-বাকুম করছিলো, তাই এখানে লিখে ফেললাম।)
সর্বশেষ এডিট : ০২ রা জুন, ২০০৮ রাত ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



