somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কোথায় নেমে গেছি আমরা, আর কতটা নিচু হলে আমরা আমাদের অবস্থানকে নিচু বলবো?

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



WHAT A JOKE!!! কি নিদারুণ প্রহসন... কি অপূর্ব দেখা গেল... ভালো তো, ভালো না?

স্বাধীনতার পর থেকে “বাংলাদেশ” নামটার সাথে যে কোন স্থানে, যে কোন মুহূর্তে সর্বজন ঘৃণিত বাংলাভাষী এক বেঈমানের কথা জিজ্ঞ্যাসিত হলে... প্রশ্নকর্তার প্রশ্ন শেষ হবার আগেই যে নামটা উত্তর হয়ে ছুটে আসবে, সেটা হল... গোলাম আযম। বাংলাদেশ জন্মের শুরু থেকে আজ, এই মুহূর্ত পর্যন্ত যার নামের আগে ও পেছনে শুধু কদাকার গালি উচ্চারিত হয়েছে, যে সমস্ত ষড়যন্ত্র, খুন, ধর্ষণ, ধর্মব্যবসা আর লুটপাটের মতো নির্মমতার একচ্ছত্র অধিপতি... আজ সেই ব্যাক্তির বিচারের রায়ে যে প্রহসন হল...তা আমার মতো সাধারন মানুষ যারা সাদা কে সাদা আর কালো কে কালো বলেই জানে – তাঁদের হৃদয়ে যে কি নিরুত্তাপ, নির্জলা, অন্তর্নিহিত চিরক্ষতের সৃষ্টি করলো তা এই পৃথিবীর অনেকেই জানবে না, বুঝবে না, বুঝতে চাইবে না... অথচ, এই ক্ষতের অসহ্য যন্ত্রণা ঐসব মানুষদেরকেই আমৃত্যু ভোগাবে – যাদের কিনা শেষ নিঃশ্বাস নেয়ার আগ মুহূর্ত পর্যন্ত এতটুকু, এক বিন্দু পরিমান মনুষ্যত্ববোধ – বিবেকবোধ বজায় থাকে।

আজকের বাংলাদেশে কথিত আছে, জেল হচ্ছে সবচেয়ে নিরাপদ জায়গা। সেই জায়গাকেই আমরা এই কুখ্যাত বেঈমানের জন্য আজকে নির্দিষ্ট করে দিয়েছি। সরকার বদলের সাথে সাথে যে বাংলার রঙ, আকাশ, বাতাস সমস্তকিছু পরিবর্তন হয়ে যায়, সেখানে ওর মতো বেঈমানের মুক্তিতো শুধুমাত্র কয়েকটা চাঁপা দীর্ঘশ্বাসের সময় মাত্র। আর যে সরকার স্বাধীনতার পর থেকেই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে গলা ফাটিয়ে, তর্জনী তুলে নিজেদের জানান দিয়েছে – তারাই যদি আজ এই বিচারে প্রহসন করে তবে... বাঙালীর যে আর কোথাও গিয়ে কাঁদবার, বিচার চাইবার জায়গা রইল না... হায়রে আমার মানব জন্ম, হায়রে আমার দুর্ভাগা বাঙালি জাতি...!!!

হায়রে মানব জন্ম, হায়রে মানব সভ্যতা, হায়রে ক্ষমতাধরের চূড়ান্ত নির্লজ্জ আস্ফালন। দুনিয়া সৃষ্টির সময় আমাদের সাধারন বিবেকবোধ দেয়া হয়েছিলো বলে আমরা নাকি হয়েছি “আশরাফুল মাখলুকাত”...। এই কি সেই বিবেক বোধের পরিচয়? এই কি সেই পরিচয় যার কারণে পৃথিবীর সমস্ত সৃষ্টির চেয়ে আমাদেরকে পৃথক করে “সর্বশ্রেষ্ঠ”-র সম্মান দেয়া হয়েছিলো? এই কি সেই সম্মানের পক্ষে যথোচিত সম্প্রদান???

এই আমাদের আইন? এই আমাদের আদালত? এই আমাদের বিচারকার্য...??? ধিক, শতধিক আজকে আমাদের এই মনুষ্যত্ববোধের অবস্থানকে। যেন কোনো প্রতিযোগিতায় আমরা দিগ্বিদিকশূন্য হয়ে ছুটে চলেছি নিজেদের মানসিকতা - বিবেকবোধের নিচুত্য প্রমাণে অধিষ্ঠিত করতে...। কোথায় নেমে গেছি আমরা, আর কতটা নিচু হলে আমরা আমাদের অবস্থানকে নিচু বলবো... কোথায় সেই ঠিকানা, কোথায় সেই গন্তব্য...কোথায় এর শেষ...???

(নিজের সাথে আরো কিছু মানুষের নিষ্ফল আহাজারির সমর্থন জানাতেই “প্রথম আলো”-র এই প্রতিবেদন আরো কিছু মন্তব্য তুলে দিলাম... যেখানে আরো কিছু প্রশ্ন আছে যার উত্তর আমার জানা নেই... আর, এগুলো কারো জন্যও নয়, শুধু নিজের ভেতর কিছু অর্থহীন সান্ত্বনা পাবার আঁশে...নিজের কাছেই রেখে দিলাম)

১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেঁচে থাকাই পরম বিস্ময়

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৬ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২৩


পথেঘাটে ঘুরিফিরি, যেকোনো সময়
পটল তুলতে পারি গাড়ির ধাক্কায়।
মাঝেমধ্যে থাকি এমনও আশঙ্কায়,
নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে
মাথা ফেটে রক্তক্ষরণে প্রাণটা যায়!
এমন পরিণতিতে লোকে দুঃখ করে।
গাড়ি, ট্রেন, প্লেন, হয়তোবা ইস্টিমার
দুর্ঘটনায় প্রাণটা চলে... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ মা'কে লেখা প্রীতিলতার শেষ চিঠি

লিখেছেন ইসিয়াক, ২৬ শে মার্চ, ২০২৬ রাত ৯:০৯




আমায় তুমি পিছু ডেকো না'গো মা
আমার ফেরা সম্ভব  না।
দেশ মাতৃকায় উৎসর্গিতা আমি
আমি তো সেই ক্ষণজন্মা! 

আমায় তুমি আশীর্বাদ করো মা,
মোছো তোমার চোখের জল।
নিপীড়িতদের আর্তনাদ শুনছো... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-২)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৭ শে মার্চ, ২০২৬ রাত ২:০৮



সূরাঃ ২ বাকারা, ২১ নং আয়াতের অনুবাদ-
২১। হে মানব সম্প্রদায়! তোমরা তোমোদের সেই রবের ইবাদত কর যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন, যেন তোমরা মোত্তাকী হও।

সূরাঃ ২... ...বাকিটুকু পড়ুন

নিনাশ গ্রহাণুপুঞ্জের অধিবাসী - সাইন্স ফিকশন

লিখেছেন আরাফাত৫২৯, ২৭ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১০




১/
বিজ্ঞান একাডেমির প্রধাণ মহামতি গ্রাহাম উনার অফিসের বিশাল জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন। সময়টা প্রায় শেষ বিকেল। সন্ধ্যার রক্তিম আভা দূর আকাশে দেখা যাচ্ছে। মনে হচ্ছে পুরো আকাশটাতে... ...বাকিটুকু পড়ুন

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

লিখেছেন নতুন নকিব, ২৭ শে মার্চ, ২০২৬ সকাল ১০:১৪

ইমাম, মুয়াজ্জিন, কুরআনের শিক্ষক ও দ্বীন প্রচারকদের বেতন বা সম্মানী গ্রহণের শরয়ী হুকুম

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মসজিদে ইমামতি করা, আযান দেয়া, কুরআন শিক্ষাদান করা কিংবা সাধারণভাবে দ্বীন প্রচারের কাজে বিনিময়,... ...বাকিটুকু পড়ুন

×