বন্ধু,
চেয়ে দেখ্
আকাশে আজও রৌদ্রের খেলা।
ভাসছে কত সাদা মেঘের ভেলা।
বন্ধু,
চেয়ে দেখ্
ফুটছে কত নাম না জানা ফুল।
ক্লান্ত নদীটি দিশেহারা, হারিয়ে দুকূল।
বন্ধু,
চেয়ে দেখ্
চাঁদের জোছনায় ভরে গেছে মনের উঠান।
পাখিটা মনের গাইছে সুরেলা গান।
বন্ধু,
চেয়ে দেখ্
কচুপাতায় আজও জমা এক বিন্দু পানি।
ঝরণাটা ফেলছে ধুয়ে বিষাদের যত গ্লানি।
বন্ধু,
চেয়ে দেখ্
কবিতাগুলো কাঁটাভরা রাস্তায় আছে পড়ে।
ধুচ্ছে দুঃখ, শিশিরভেজা ভোরে।
বন্ধু,
চেয়ে দেখ্
কাগজের নৌকারা ভাসছে কেমন মনমাতানো সুরে।
আমায় ফেলে তুই কিভাবে আছিস এত দূরে?
বন্ধু,
চেয়ে দেখ্
অশ্রুগুলো ঝরছে দু’চোখ বেয়ে,
প্লিজ, দেখ্না একটু চেয়ে।
বন্ধু,
চেয়ে দেখ্
তুই ছাড়া আজ আমি কেমন একা,
তবুও তো বুঝিস না। তুই আসলেই ন্যাকা।
বন্ধু,
চেয়ে দেখ্
ডাকছে মোদের নতুন দিনের আলো।
বিশ্বাস কর, তোকে এখনও বাসি ভালো।
বন্ধু,
চেয়ে দেখ্
অসহায় আজ আমাদের অতীত স্মৃতি।
চল্ না আবার হঠাৎ বৃষ্টিতে তিতি।
বন্ধু,
চেয়ে দেখ্
হৃদয় দুটো কখন সরে গেছে দূরে,
তবু শুধু তোকেই মনে পড়ে।
বন্ধু,
চেয়ে দেখ্
উঠছে সূর্য, ঘটছে আঁধারের অবসান।
আয় না আবার এক হয়ে যাই; রাখছি আহবান।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০১৪ রাত ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



