তোমার মাঝেই হারাই আমি,
তোমাতেই খুঁজে পাই সর্বসুখ।
ভাবি তোমাকেই হৃদয় আঙিনায়,
ঢেউ খেলে যায় তোমার হাসিমুখ।
তোমার তরে সকল প্রণয়,
কষ্টচাপা নিপুণ অভিনয়।
ভালোবেসে যাই তোমার শাড়ির আঁচল,
ছুঁয়ে যাই নীরবে নিভৃতে তোমায়।
দৃষ্টি জুড়ে তোমারই ছায়া,
মনের উঠোনে লুকোচুরি।
পবিত্রতায় ভরে আছে সময়,
কৈশোরজুড়েই হুড়োহুড়ি।
ভাবি তোমায় প্রতিটা ক্ষণেই,
মুখটা তোমার পারি না ভুলতে কিছুতেই।
অনুভূতিগুলো মোহময়তা ছাড়ায়,
তোমায় নিয়ে সুখস্বপ্নে হারায়।
স্পর্শে জাগে নিবিড় আসক্ততা,
জড়িয়ে তোমায় রাখি ভালোবেসে।
সমাজের মুখে পড়বে চুনকালি,
কি তাতে আমাদের যায় আসে?
দুটি আত্মা যখন এক সুরে
গেয়ে ওঠে বেঁচে থাকার গান,
বৃত্ত দুটি এক হয়ে যায়
গড়ে তোলে সম্পর্কের সেতুবন্ধন।
ব্যাসার্ধটা বেড়েই চলে,
বেড়ে যায় পরিধি।
তুমি আমি আর আমি তুমি
ভালোবাসতেই থাকি নিরবধি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



