ভালোবাসি’
ছোট এই শব্দের টানে
দুজনে বারবার কাছে আসি।
ভালোবাসি বলেই স্বপ্ন দেখি দুজনায়।
ভালোবাসি বলেই মনের আয়নায়
খুঁজে ফিরি প্রিয় সেই মুখ।
ভালোবেসে থাকি দুজন পাশে।
হয়তো খানিক আড়াল হলেই,
অস্ফুট বেদনা চারদিক থেকে আসে।
ভালোবেসে পথ চলি একসাথে।
ভালোবেসে হাত রেখে হাতে,
নির্ভয়ে পাড়ি দেই দীর্ঘ পথ,
পেছনে ফেলে যত বাঁধা গৎ।
ভালোবাসছি বলেই দুজনের এতো ব্যাকুলতা।
ভালোবাসছি দেখেই এতো অনর্থক কথা,
বলে যাই দুজনাতে,
কানে কানে, নীরবে।
ভালোবাসায় ভেসেছি দুজন মন পবনের নায়ে।
ভালোবাসায় সিক্ত হয়ে একি শিহরণ মাখি গায়ে।
ভালোবাসতে থাকি তবু, ভয় হয় মনে।
ভালোবাসার উল্টো পিঠ যদি আসে জীবনে।
জানি সেদিনও থাকব দুজন পাশে,
শুধুই ভালোবেসে,
শুধুই ভালোবেসে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




