somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা মেয়ের কথা জানি, হঠাৎ একদিন স্কুল মাঠে...

০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা মেয়ের কথা জানি, তার হঠাৎ একদিন ঋতুস্রাব হয়
স্কুল মাঠে।

পিটি স্যার সবাইকে দাঁড় করিয়ে লেফট রাইট
করাচ্ছেন, হঠাৎ মেয়েটি টের পায় কিছু একটা ঘটে
যাচ্ছে। বিব্রতকর অবস্থাটি মাত্রা ছাড়িয়ে যায় যখন তার
সাদা কামিজের উপর থেকেই রক্ত দেখা যাচ্ছে !
অন্য একটি মেয়ের কথা বলছি। শীতে গ্রামের
বাড়ি যাচ্ছে হঠাৎ গাড়িতে প্রথমবারের মত ঋতুস্রাব
ঘটে গেল ! তার পরনে ছিল নীল শর্ট স্কাট। বয়স
ছিল ১৩।

প্রচণ্ড ভয় প্রচণ্ড কেঁদে ফেলার মত
অস্বস্তিততা নিয়ে সে চুপচাপ গাড়িতে বসে ছিল। মা'
কে কিছু না বলার পরেও মা বুঝে ফেলেছিলেন।
তিনি গাড়ি সাইড করে তার ওড়না দিয়ে মেয়েটিকে
ঢেকে রাখলেন। সবার সামনে কেমন লজ্জায়
মরে যাবার মত একটা বিশ্রী অভিজ্ঞতা হল - এটি
মনে করে এখনও তার শরীর কেঁপে উঠে!

একটি ছেলে হঠাৎ এরকম কোন ঘটনার সন্মুখিন
হলে অবশ্যই সে চিৎকার চেঁচামেচি শুরু করে দিত।
মেয়েরা এরকম না। তারা আগলে রাখতে জানে।
ধৈর্য ধরতে জানে। কাউকে কিছু না জানিয়ে নিজের
কথা নিজেকে বলার এক অদ্ভুদ নিয়ম শিখে
ফেলে তারা!

...প্রত্যেকটি মেয়ের এরকম অসংখ্য ইতিকথা
থাকে। সব কথা বলে ফেলার পরও এরকম অসংখ্য
কথা তারা বলতে পারে না।

একটি জিনিস মাঝে মাঝে আমাকে খুব লজ্জায়
ফেলে দেয়। যে ব্যাপারটি নিয়ে মেয়েদের
গর্ব করার কথা ছিল - বুক চিতিয়ে বলবার কথা ছিল -
আমরা নারীরাই জন্ম দেই পুরুষদের ! সেই
ব্যাপারটিই কিনা তাদের লজ্জায় মেরে ফেলে !

ফার্মেসীতে ভিড়ের হেলায় এক গাঁদা পুরুষের
মাঝে একটি মেয়ে স্পষ্ট গলায় বলতে পারে না -
সে ন্যাপকিন কিনতে এসেছে। সে অপেক্ষা
করে ; কখন মানুষ কমবে। দোকানদার ( সবাই না )
যখন জানে সে এই জিনিস কিনতে এসেছে তখন
কেমন করে যেন তাকায় ! কীভাবে যেন
শুয়রের মত করে হাসে !

ঋতুস্রাবের মত সাধারণ একটি বিষয়কে আমরা খুব
নিষিদ্ধ মনে করি। বাংলাদেশের প্রায় মেয়েদের
রমজানে পিরিয়ড হবার পরেও সবার সাথে এক সাথে
বসে সেহেরী খেতে হয়। যেন কেউ
বুঝতে না পারে। রোজা রাখতে না পেরেও
সারাদিন না খেয়ে থাকে এরকম মেয়ের সংখ্যা
প্রচুউউর !

এরপরেও মেয়েটিকে আমরা মুক্তি দেই না।
'রোজা কয়টা রেখেছো' জাতীয় প্রশ্ন করে
তাদের বিব্রত করতে আমরা ছাড়ি না।

কী সাংঘাতিক একটি অপরাধ আমরা দিনের পর দিন করে
যাচ্ছি ভাবা যায় ? ঋতুস্রাব এখানে নিষিদ্ধ ; খৎনা হলে
কমিউনিটি সেন্টারে লোকজন নিয়ে উৎসব করা হয়।
নুনুর অগ্রভাগের চামড়া কেটে ফেলার মত ঘটনা হয়
উৎসবের !! আর একটি মেয়ে সন্তান জন্ম দেবার
অংশবিশেষ ঋতুস্রাবের মত ঘটনার ভেতর দিয়ে
যাচ্ছে - সেটি হয় গোপন লজ্জাকর !

আমরা ভাবি ব্যাপারগুলো একান্ত মেয়েদের।
ছেলেদের না জানলেও চলবে। মেয়ের মা এক
সময় মেয়েকে আড়ালে ডেকে বুঝিয়ে
বলবে। ব্যাস কাজ শেষ। আসলে ব্যাপারটি এরকম
না।

আপনার ছেলে কিংবা ছোট ভাইকেও এই ব্যাপারটি
বোঝাতে হবে। তা নাহলে তারা এই নিয়ে চুপিচুপি
কথা বলবে। এবং তারাই আশে পাশের কোন
মেয়েকে বিব্রত করতে ছাড়বে না।

তাকে জানাতে হবে - দেখো একটি মেয়েকে
মা হবার জন্য কত সংগ্রাম করে যেতে হয়। কোন
মেয়ের পিরিয়ড হয়েছে এটা জেনে যদি
তোমার বন্ধুরা হাসাহাসি করে তাহলে তুমি তোমার
বন্ধুদের জানিয়ে দিবে - তাদের মা দেরও মাসের
একটি সময় এরকম হয়।

মানসিক দিক দিয়ে কেউই নারী হয়ে জন্ম নেয় না
- অজস্র লজ্জা অজস্র বিব্রতবোধ আর সংকীর্ণতা
দিয়ে আমরা একটা মানুষকে নারী বানিয়ে ফেলি।

Anatomy is her destiny শরীরই তার নিয়তি
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৫ বিকাল ৪:১৭
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×