somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফেসবুক ইস্যুতে তরুনদের পক্ষ থেকে অনলাইনেই আন্তর্জাতিক পিটিশন দায়ের!

০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবার অনলাইনেই সরকার বিরোধী পিটিশন দায়ের
করেছে বাংলাদেশী হাজারো তরুন!

বাংলাদেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম
ফেসবুক বন্ধ করে দেয়ায় বিক্ষুব্ধ তরুন প্রজন্ম
প্রতিবাদ করলেও সরকার অনড় অবস্থানে
রয়েছে। পাশাপাশি সরকার তরফে ফেসবুক
কর্তৃপক্ষের সাথে 'ব্যাক্তিগত তথ্যের
গোপনীয়তা ভঙ্গ করবে' এমন একটি বিতর্কিত
চুক্তির উদ্যোগ নেয়া হয়েছে। সংশ্লিষ্ট
প্রতিমন্ত্রী বিষয়টি জানানোর পর থেকেই
ব্যাক্তিগত নিরাপত্তা নিয়ে হতাসা প্রকাশ করছিলেন
তরুনরা। সেই জেরেই আজ বেলা ১ টার দিকে
change.org নামক বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইন
পিটিশন সাইটে একটি পিটিশন দায়ের করা হল। "বাংলাদেশ
সরকারের কাছে কোন তথ্য সরবরাহ করনা'
শিরোনামে 'বাংলাদেশের মানবাধিকার একটিভিস্ট'
পরিচয়ে একটি পিটিশন এরেঞ্জ করা হয়েছে।

অনলাইনে দশ হাজার মানুষ এই পিটিশন সমর্থন
করলেই, এটি ফেসবুকের চিফ এক্সিকিউটিভ মার্ক
জাকারবার্গ বরাবর পাঠিয়ে দেবে বলে জানাচ্ছে
change.org নামক পিটিশন সাইটটি।
বৈশ্বিক নানান ইস্যুতে এই পিটিশন সাইট গুরুত্বপূর্ণ ভূমিকা
পালন করে বলে জানা গেছে। এই সাইট টি জলবায়ু
পরিবর্তন, যুদ্ধ, শান্তি, গণতন্ত্র, মানবাধিকার, নারী ও
শিশু নিরাপত্তাসহ মৌলিক নানান ইস্যুতে বিশ্বের
প্রভাবশালী কর্তৃপক্ষগুলোর নিকট, এই পিটিশন সমূহ
পৌঁছে দিয়ে থাকে। ফলে এরা সাধারন মানুষের
সাথে প্রভাবশালী ব্যাক্তি ও প্রতিষ্ঠানের সংযোগ
স্থাপনকারী মাধ্যম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা
রাখে।

এদিকে সংশ্লিষ্ট পিটিশনে গিয়ে দেখা যাচ্ছে,
বাংলাদেশ সরকারের ফেসবুক বিরোধী অবস্থান
নিয়ে নানান অভিযোগ জানাচ্ছেন প্রতিবাদী মতামত
দাতারা। 'আমি চাইনা আমার ব্যাক্তিগত তথ্য কাউকে দেয়া
হোক' মন্তব্য করেছেন তারা। এছাড়া গণতন্ত্র
ইস্যুতেও কথা বলছেন বহু পিটিশন স্বাক্ষরকারী।
বাংলাদেশ সরকারকে 'স্বৈরাচার' আখ্যা দিয়ে
'গণতন্ত্রের পূনরুত্থানে' জাকারবার্গকে
বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াতে আহবান
করেছেন তারা।

change.org সাইট জানাচ্ছে একজন ব্যাক্তি সর্বপ্রথম
আজই বেলা ১ টায় এই পিটিশনটি সিগ্নেচার করেন,
এরপর মাত্র ৬ ঘন্টায় সেটি সমর্থন করেছেন
১,১১৫ জন ফেসবুক ব্যবহারকারী। হঠাৎ করেই
সন্ধায় এসে এই পিটিশনে স্বাক্ষরের হার খুব দ্রুত
বৃদ্ধি পাচ্ছে।

পিটিশনের মূল আর্জিতে বলা হয়েছে
"বাংলাদেশের আওয়ামী সরকার এদেশে ফেসবুক
বন্ধ করে দিয়ে ঘোষণা করেছে, তারা
তোমাদের সাথে একটি চুক্তি করতে যাচ্ছে। যার
আওতায় তোমরা জনগণের ব্যাক্তিগত তথ্য
সরকারকে সরবরাহ করবে বলে তারা জানাচ্ছে।
অথচ এই সরকার একটি ফ্যাসিস্ট অগনতান্ত্রিক সরকার।
এরা এইসব তথ্যগুলো ব্যবহার করে তার
বিরোধীতাকারী ফেসবুক ব্যবহারকারীদের
গ্রেফতার করবে, বিরোধী একটিভিস্ট এবং তাদের
পরিবারের সদস্যদের নির্জাতন চালাতে সেগুলো
ব্যবহার করা হবে।

বাংলাদেশের অত্যাচারি সরকার একটি কারচুপির
নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে।
ইতিমধ্যে তারা হাজার হাজার মানুষকে হত্যা এবং নির্যাতন
করেছে, এবং নিরোপেক্ষ সকল সংবাদপত্র ও টিভি
চ্যানেল নিষিদ্ধ করে দিয়েছে। ফেসবুককে
ধন্যবাদ যে আমরা অন্তত এর মাধ্যমে বিষয়গুলো
জানতে পারি, নিজের মতামত পেশ করতে পারি এবং
অন্যকে জানাতে পারি।

আমরা ফেসবুককে অনুরোধ করছি, তারা যেন
গণতন্ত্র ও মানবাধিকার ধ্বংসের কাজে সাধারন
নাগরিকদের নির্জাতন ও হত্যায় ফ্যাসিস্ট সরকারের
সহযোগী না হয়।"
পিটিশনে সবচেয়ে বেশি জনপ্রিয় হওয়া মন্তব্যটি
হল, 'আমি আমার দেশে গণতন্ত্র ফিরে পেতে
চাই।এই স্বোইরাচার সরকার আমাদের দেশটাকে
নিছক জাহান্নাম বানিয়ে ফেলেছে। আমি
ফেসবুকে তথ্যের গোপনীয়তা দাবি করি। এটা
আমার অধিকার।' দ্বিতীয় সর্বচ্চ জনপ্রিয় মন্তব্যটি
হল, 'এই বাংলাদেশে কোন গণতন্ত্র নেই'।
পিটিশন দায়েরের ক্ষেত্রে প্রথম অপশনটিই হল
'পিটিশন দায়েরকারী তার সিগ্নেচার ও মন্তব্য
গোপন রাখতে আগ্রহী কিনা' সেটা জানিয়ে
দেয়া। একটি টিক মার্ক তুলে দিয়ে নিজেদের তথ্য
প্রকাশে গোপনীয়তা রাখা যাবে। এরপর নিজের
নাম ও অবস্থান লিখে পিটিশন বাটনে ক্লিক করলেই
পিটিশন গ্রহন করা হবে। পিটিশন শেষে এই
উদ্যোগটিকে নিজের টাইমলাইনে শেয়ার করে
বন্ধুদের আহবানও করা যাবে।

পিটিশন লিঙ্ক-

www.change.org/p/mark-zuckerberg-facebook-inc-don-t-share-facebook-data-with-bangladesh-government
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×