দাঁত দিয়ে নখ কাটছি না,
অযথাই পা নাড়াচ্ছি না,
না বুঝেই ভাব মারছি না;
বিশ্বাস করো...করছি না।
বারোটা এক, চেয়ে দেখ, জানালা খোলা
তার চোখে জল, দৃষ্টি ঘোলা;
আজ শুধু এটুকুই বলার, শুভ জন্মদিন তোমার...
যদি শহরটা থাকতো আধারে,
আকাশটা ঢেকে যেতো কালো মেঘে।
তবুও ঠিকই...
যদিও থাকতো কেউ জেগে,
তখন ও বাড়িতে..তবুও ঠিকই...তবুও ঠিকই;
তবুও ঠিকই আসতাম এখানে;
দেখতে তোমাকে আর বলতাম...
"বারোটা এক, চেয়ে দেখ, জানালা খোলা
তার চোখে জল, দৃষ্টি ঘোলা;
আজ শুধু এটুকুই বলার, শুভ জন্মদিন তোমার..."
একগুচ্ছ গোলাপ মুঠোতে,
বয়স যতো হলো গোলাপ ততোটাই আছে;
আজ জানতে চাই তোমার কাছে..
যেদিন আর গোলাপ আটবে না দু'হাতে,
সেইদিনও থাকবে কি তুমি এখানে?
জানালা খুলে ভেজা চোখে,
বলবো একই সুরে..
বারোটা এক, চেয়ে দেখ, জানালা খোলা
তার চোখে জল, দৃষ্টি ঘোলা;
আজ শুধু এটুকুই বলার, শুভ জন্মদিন তোমার... ♥ ♥ :> :>

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



