আমি আজএই দিনে 22 বছর শেষ করেছি। আজকে ছুটির দিন বলেই ঝামেলা হলো, ছুটির দিনে আমার বন্ধুরা সবাই ঘরেই ব্যাস্ত সময় কাটাতে পছন্দ করে। ভার্সিটি খোলা থাকলে সবচেয়ে বেশী মজা হতো,
কারন ক্লাসের আর ও একজনের আজ জন্মদিন, দুইজন মিলে একটা পার্টি দেয়া যেত। থাক কি আর করা.................!
জম্ম সূ্্ত্রে আমি কুম্ভ রাশির জাতক। কুম্ভ রাশির জাতক-জাতিকা কুম্ভ কর্ণের অধিকারী হন কিনা কে জানে?
আমার ধারনা, জন্মদিন সকল মানুষের কাছে কিছু আবেগঘন মূহুর্তের সৃষ্টি করে। কিছু পুরোনো ম্মৃতি এবং ভাল লাগার মানুষকে মনের দৃশপটে ভাস্বর করে। গত বছর যারা আমার কাছে ছিল তাদেরকে আজ খুব বেশী মনে পড়ছে, কারন তাদের অনেকেই আজ আমার কাছে নেই।
এছাড়া আমার বন্ধুদের অভিনন্দন পত্র এবং তাদের উপহার জন্মদিনে আমার জন্য নতুন আহ্বানে এগিয়ে যাওয়ার অনুপ্রেরনা দেয়।
এই ব্লগ সাইটে আমি নতুন। ধন্যবাদ আমার বন্ধু বাপ্পী এবং আশরাফকে যাদের দুজনের সহযোগীতায় আমি এত সুন্দর একটি ব্লগ সাইটে ব্লগার হিসেবে আত্বপ্রকাশ করেছি। এই দিনে ধন্যবাদ সকল ব্লগার বন্ধুদের যারা আমাকে প্রতিনিয়তই সাহায্য করছেন।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


