somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈশ্বরের প্রেমাষ্পদ

২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যখন যা খুশি তাই করো, কে বুঝে তোমার লীলা?
তাই তো নিজেই প্রেমের মশাল জ্বেলে
তার উজ্জ্বল আলোয় উৎসুক,
চেয়ে থাকো।

তোমার ভালবাসা উজ্জ্বল-নক্ষত্র আকাশের বুকে মিটিমিটি
জ্বলে। সহস্র্র কোটি বছর ধরে
কোন এক অদৃশ্যজগতে
যখন আদম তোমার
বিস্তৃত জলকণা আর শান্তমাটির আঁধারে
ঘুমিয়ে আছে।

তোমার ভালবাসার আদরে আদরে
পৃথিবী আজ এতো সুন্দর, আর আমি পৃথ্বিরাজ।
তোমাকে বুঝতে পারি এমন সাধ্য কি আমার আছ, বলো?

প্রতিক্ষনে তুমি নতুনত্বের আঁচলে
বিরাজমান ঘোর প্রহেলিকা।
অনন্তজমন ধরে রহস্যের যবনিকা
টেনে মিশে আছ খুব কাছে।

অতি সন্তর্পনে পূন্যাত্মায় জ্বালাও যায়তুন রশ্মি।
তার আলোয় তোমার প্রেমিকগন স্পষ্ট দেখে,
তুমি শুধুই তুমি,
তোমার উপমার কোথায় তুলনা।

তাদের শঙখচিল বা আধুনিক কোন দ্রুতবাহন
পৌছুতে পারেনি তোমার রুপের লীলাভূমি।
তখন তোমার রহস্যঘেরা ঠুটে হাসির এক ঔজ্জ্বল দ্যুাতি
ছড়িয়ে যায়। আর তোমার শান্ত চাহনির ভঙ্গিমা বলে যায়
“তোমাদের প্রেম কাহিনী আমার রুপ-সায়রে
খড় কুটোর মতে ভেসে যায়।
লিখ আরো বেশি, এ্যাপিকাল স্টাইলে বিশাল
পান্ডলিপির আয়োজন করেও শেষ করতে পারবেনা”

তুমি সুন্দর প্রেমিক, তাইতো সুন্দর কে ভালবেসেছ।
পৃথিবীর অর্ধসুন্দরে যেই ইউসুফ সৃষ্টি,
জুলেখার অন্তরাত্মা তাইতে উশৃঙ্খল-
বাঁধনহীন-মুনিব, বার বার লুটিয়ে পরে দাসের চরণে।
সখিদের উচাটন মন হঠাৎ স্থির,
তাঁর রুপের কর-কমলে আনার বদলে আঙ্গুল
কেটে নজরানা দেয়।

কিন্তু তারা তো দেখিনি পূর্নসুন্দর,
তারা শুধু দেখেছে ঝিনুক, চিরে দেখেনি কোথায়
তার জলমল মুক্তার দানা।
যদি তার দেখা পেতো, তবে তাঁর রুপ বৈদগ্ধ্যের অথই
জলে আঙ্গুল নয়, অন্তর কেটে ভাসিয়ে দিতো।

তুমি ভালবাসো এমন মহামানবে
আমিও বাসবো; দাও একটু ভাগ আমাকে
তোমার তো অনেক আছে,
কিন্তু, আমি যে নিঃস্ব
তোমার ভালবাসাকে ভালবেসে ধনী
হব। এই বিশ্বসভায় না পাওয়ার মাঝে
এটাই যে আমার পরম পাওয়া।

সরকার অহিদ
১১/১১/১১
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×