somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

তুমি খুব সুখে আছ, আমাকে বলেছে মেঘদূত...

আমার পরিসংখ্যান

ছেঁচা ঝিনুক
quote icon
এক সময় আমার এমন কিছু সময় ছিল
ঘর ভরা ছিল নিলূপ্ত অনটন।
কাকের ডানার মতো দৈন্যতার সে আধারে
... মাংসহীন হাড়ের অস্তিত্ব পর্যন্ত চোখে দেখিনি।
পাঁচ পয়সার আইসক্রিমের জন্য মার আঁচল ধরে
কতো কেঁদেছি। দেখেছি তাঁর মুখ গ্রীষ্মের অত্যুষ্ণ
নিশ্বাসে লাল হয়ে গেছে। না পারার অক্ষমতাকে বুকে
চেপে চোখের জল মুছিয়ে দিয়ে বলতো
“কাঁদিসনা, দেখিস! এবার ঈদে ঠিকই তোকে
একটা লাল জামা কিনে দিব”
বহু দূরের সেই প্রাপ্তির আশায় নিঃপাপ অভিমানটুকু
মুছে বলতাম “মনে রাখিস! দিবি কিন্তু মাইরী”
শৈশবের সেই দীনতার ছবি এই মাঝ-বয়সে এসে আজ
হারিয়ে ফেলেছি। একটা নতুন মুখ অবলম্বন করে কালের
মহাশ্রুতে আমি দীর্ঘকাল ভাসতে ভাসতে এই যৌবনের
চূড়ায় এসে এখনো আমি খুব অভাবী।
নাহ্ মিতা, ধন-সম্পদ, টাকা-পয়সার প্রাচুর্য়ে
নিত্য আমার অবগাহন। তবুও সেই লাল জামার আদলে
আজ সবুজ একটা মন আমার খুব প্রয়োজন...

সরকার অহিদ
৩১/১০১১
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

এখন আমার কোন স্বপ্ন নেই

লিখেছেন ছেঁচা ঝিনুক, ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

এখন আমার কোন স্বপ্ন নেই
দু চোখের তারায় নীল জ্যোৎস্না
কখনো কোথাও আমার আকাশ ভেঙ্গে হয়েছে সমুদ্র।
এখন আমি তোমাকে ভয় করি,
ভালবাসাকে ভয় করি,
ভয় করি কিছু স্বপ্নকে,,,,,
১৪/০২/২০১৭ বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৮৪ বার পঠিত     like!

শুদ্ধ কথা

লিখেছেন ছেঁচা ঝিনুক, ২৮ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৪

বানান ভুল নয় শুদ্ধ করেই বলি
“এই পৃথিবী আমি” তুমি শুধুই আমার।
জ্যোৎস্নার পরশে যে আগুন জ্বলে
আষাঢের ধারায় পোড়ে মরে যে অন্তর
আজ নিশ্চয় করে বলি এর ইন্ধন শুধুই তুমি।
আমাকে বাঁচতে দাও…
কতো দিন ডাস্টবিনের নূন খেয়েছি
কিন্তু লাবন্য কোথায়?
একটু স্বাদ পেতে দাও
পান্তাভাত ও শুকনো মরিচের মতো
একটি লাল মজা আমি পেতে চাই।
ওহ্ !... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১২ বার পঠিত     like!

গোলাপ

লিখেছেন ছেঁচা ঝিনুক, ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১৭

একটি গোলাপ পাবো বলে

মাঠের পর মাঠ কতো অরণ্য আমি হেটেছি;

সংসার করেছি বিরাণ মরুভুমি।

নাহ্, একটিও গোলাপ গাছ নেই,

এই জগৎ-সংসার শ্মশাণ ঘর, খাঁ খাঁ গোরস্থান।

এই শহর, এই গ্রাম, মৃত স্তনের মতো ধুসর, বিবর্ণ,

একটি ফুল এখানে ফুটে নি কখনো; কোন দিন না। ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     like!

তোমাকে কাছে পেলেই

লিখেছেন ছেঁচা ঝিনুক, ২৬ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০৩

তোমাকে কাছে পেলেই-
সময় হয়ে উঠে আরো সুন্দর
আমার বুক থেকে, চোখ থেকে
সাদা মেঘমালার মতো উড়ে যায়
আমার শতো ক্লান্তিময় মুহুর্ত।

তোমার হাত খাকলে হাতে,
ভাল লাগে ট্রাফিক জ্যামের যন্ত্রণা
ঘণ্টা থেকে ঘণ্টা বসে থাকতে ভাল লাগে
যানজটময়, জরাজীর্ণ এই ভাঙ্গা বাসের গদিতে।

তুমি আছো বলে এই পৃথিবী হয় ছোট্ট কুড়েঘর।
এক... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭১ বার পঠিত     like!

অন্ধাকারে বুকটা হা-হা করে উঠে।

লিখেছেন ছেঁচা ঝিনুক, ২৫ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৭

অন্ধাকারে বুকটা হা-হা করে উঠে।
ধু-ধু মরুভূমিতে আঁচল ঝুলিয়ে ঘুরে বেড়ায়
মধ্য-বয়সী এলোকেশী এক বিদেহী প্রাণ।

বুক ছেনে ছেনে চৈত্রের উন্মাতাল হাওয়া
পুড়ে দিয়ে যায় রক্তচোষা দেহটাকে।
“আগুন” “আগুন” বলে সদ্য ভূমিষ্ঠ শিশুটির মতো।
সেও চিৎকার করে জানিয়ে দিতে চায়
“পৃথিবীতে আগুন লেগেছে,
সমূদ্র পুড়ে, চাঁদ পুড়ে,
আওশের ক্ষেত শরশর... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯৯ বার পঠিত     like!

আমাকে দেবার মতো এক গ্লাস পানি

লিখেছেন ছেঁচা ঝিনুক, ২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:১৯

“আমাকে দেবার মতো এক গ্লাস পানি
আমাকে দেবার মতো এক গ্লাস পানি
শুধু তোমার হাতেই সুন্দর মানায়।
একটু আহ্লাদিত শাসন তোমার ঠোঁটেই নেচে উঠে
আমাকে আরো এক চামচ অতিরিক্ত থাবার তুমিই দিতে পার।

বলো তো কতটা দিন মানুষ অপেক্ষার যন্ত্রণায় বাঁচতে পারে?
কতো ফোটা রক্ত সাদা হলে মানুষ লীল হতে পারে?
যোগ-বিয়োগ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৭১ বার পঠিত     like!

বৃষ্টি এলেই

লিখেছেন ছেঁচা ঝিনুক, ১৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৭


“বৃষ্টি এলেই তারাগুলো জ্বলে উঠে।
জ্বলজ্বলে দিনগুলো আমাকে অভিমানী করে তুলে
তোমার রেখে যাওয়া সেই মৃত সহচর
আমকে পদ্মাবতীদের গল্প শুনায়।
হীরামন পাখিটি ফিরে পেলে কি না জানি না।
বৃষ্টি এলেই বুড়ো হয়ে যায়
আমর ব্যস্তময় দিন।
আলসে হয়ে বসে থাকে পৃথিবীর সব কোলাহল।


বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

ঐ হাতে কিসের এতো যাদু

লিখেছেন ছেঁচা ঝিনুক, ০৯ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১৪

ঐ হাতে কিসের এতো যাদু

আমার এ লোনাভরা বুক থর থর কেঁপে উঠে
একটি আলতো ছোঁয়া মৃদু পায়ে ঘুরে বেড়ায়
আমার চুলের বাঁকানো সব গলিপথে।

তখন শেষ রাতের নিভে আসা তারাদের সাথে
মিটি মিটি জ্বলে উঠে
গজার মাছের চোখের মতো
আমার কামনার সব লাল ভ্রুন গুলি।

ঐ হাতে কিসের এতো যাদু!
... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৬ বার পঠিত     like!

এখন তুমি অন্য গ্রহে

লিখেছেন ছেঁচা ঝিনুক, ০৪ ঠা জানুয়ারি, ২০১২ রাত ১০:১০

সরকার অহিদ

০৪/০১/২০১২



কলেজ লাইফের প্রথমেই তানজুর শুভ্র মমের মতো মুখটা, মাসুদের মনে রুপালী চাঁদের মতো দোলা দিয়ে যায়। এক সময় উভয়ের মাঝে প্রেমও হয়েছিল, চুটিয়ে প্রেম করেছিল ওরা।

ঝাপ্টা ঝরের মাঝেও সে প্রেম ছিল গুরুগম্ভির, ও শান্ত নদীর মতো প্রবাহিত।



তখন ওর কোন কাজ ছিল না। ভাবনার জগতে সে লাগামহীন ঘোড়ার মতো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৯ বার পঠিত     like!

ঈশ্বরের প্রেমাষ্পদ

লিখেছেন ছেঁচা ঝিনুক, ২৮ শে ডিসেম্বর, ২০১১ সকাল ১১:৫৯

যখন যা খুশি তাই করো, কে বুঝে তোমার লীলা?

তাই তো নিজেই প্রেমের মশাল জ্বেলে

তার উজ্জ্বল আলোয় উৎসুক,

চেয়ে থাকো।



তোমার ভালবাসা উজ্জ্বল-নক্ষত্র আকাশের বুকে মিটিমিটি

জ্বলে। সহস্র্র কোটি বছর ধরে ... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৭৫ বার পঠিত     like!

শূন্যতা

লিখেছেন ছেঁচা ঝিনুক, ২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:১৮

এখনো আমি পথের দারে, থাকি, তোমার অপেক্ষায়,

জানি আসবেনা, তবুও মন থাকে, তোমারি আশায়।

চারি দিকে শূন্যতার হীমেল হাওয়া, কেঁপে কেঁপে উঠে,

স্মৃতির চাদর জড়িয়ে, বসে থাকি নির্বাক ঠুটে।

তুমি জাননা বন্ধু, নিঃসঙ্গতা কতোটা বেদনার,

প্রিয়া হারা আহত-মন কতোটা হয় রোঁদনার।

জাননা অভিমান তার, সবি দিল প্রিয়া দর্শনে, ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৯ বার পঠিত     like!

গাঁয়ের বাউল

লিখেছেন ছেঁচা ঝিনুক, ১৪ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৩:৩৪

আমাকে ডেকোনা মিতা, তোমাদের ঐ লাল, নীল

কৃত্তিম রেন্ডমী শহরের ভীরে,

কনক্রিটের গলিতে,

যেখানে হাজারো তারা উবে গেছে

হৃদয়পুড়া গন্ধের বাতাসে।



যেখানে যান্ত্রিকযুগের খুব গভীরে ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৪ বার পঠিত     like!

মন ভিখারী

লিখেছেন ছেঁচা ঝিনুক, ১৪ ই ডিসেম্বর, ২০১১ রাত ১২:২৫

এক সময় আমার এমন কিছু সময় ছিল

ঘর ভরা ছিল নিলূপ্ত অনটন।

কাকের ডানার মতো দৈন্যতার সে আধারে

... মাংসহীন হাড়ের অস্তিত্ব পর্যন্ত চোখে দেখিনি।

পাঁচ পয়সার আইসক্রিমের জন্য মার আঁচল ধরে

কতো কেঁদেছি। দেখেছি তাঁর মুখ গ্রীষ্মের অত্যুষ্ণ

নিশ্বাসে লাল হয়ে গেছে। না পারার অক্ষমতাকে বুকে ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫৯ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ১৩৩৩ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ