বানান ভুল নয় শুদ্ধ করেই বলি
“এই পৃথিবী আমি” তুমি শুধুই আমার।
জ্যোৎস্নার পরশে যে আগুন জ্বলে
আষাঢের ধারায় পোড়ে মরে যে অন্তর
আজ নিশ্চয় করে বলি এর ইন্ধন শুধুই তুমি।
আমাকে বাঁচতে দাও…
কতো দিন ডাস্টবিনের নূন খেয়েছি
কিন্তু লাবন্য কোথায়?
একটু স্বাদ পেতে দাও
পান্তাভাত ও শুকনো মরিচের মতো
একটি লাল মজা আমি পেতে চাই।
ওহ্ ! এই যে সিগারেটের আগুন
তার কি আর ওর আছে?
বানান ভুল নয়; শুদ্ধ করেই বলি
“মৃত্যু বলতে কিছুই নাই”
তাই আমি তোমাকে চাই,
তোমাকে নিয়ে বাঁচতে চাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



