একটি গোলাপ পাবো বলে
মাঠের পর মাঠ কতো অরণ্য আমি হেটেছি;
সংসার করেছি বিরাণ মরুভুমি।
নাহ্, একটিও গোলাপ গাছ নেই,
এই জগৎ-সংসার শ্মশাণ ঘর, খাঁ খাঁ গোরস্থান।
এই শহর, এই গ্রাম, মৃত স্তনের মতো ধুসর, বিবর্ণ,
একটি ফুল এখানে ফুটে নি কখনো; কোন দিন না।
তুমি কি গোলাপ দেখেছো কখনো?
তার গল্প শুনেছো?
আমাকে বলেছিল, বনো হাওয়ার দেশে
অন্তর পোড়া গন্ধ বিলায় সে,
তার বুকের কুল ঘেষে বয়ে চলছে বিষাদের নদী
সেই সব নদীর তীরে; শ্মশাণে জ্বলে চাঁদ, তারা।
শিমুলের মতো লাল লেলিহান জিহবার গ্রাসে
ধ্বংস হয় পৃথিবী আর পুড়ে ছাই হয়
শিশুর নিষ্পাপ হাসির মতো যুয়ানের বুক।
সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



