“আমাকে দেবার মতো এক গ্লাস পানি
আমাকে দেবার মতো এক গ্লাস পানি
শুধু তোমার হাতেই সুন্দর মানায়।
একটু আহ্লাদিত শাসন তোমার ঠোঁটেই নেচে উঠে
আমাকে আরো এক চামচ অতিরিক্ত থাবার তুমিই দিতে পার।
বলো তো কতটা দিন মানুষ অপেক্ষার যন্ত্রণায় বাঁচতে পারে?
কতো ফোটা রক্ত সাদা হলে মানুষ লীল হতে পারে?
যোগ-বিয়োগ সব সময়ই আমি পূরণ করে ফেলি
কিন্তু কোনদিন এর হিসেব মিলাতে পারি নি।
শুধু বলতে পারি-
তোমার জন্য সেদিন একটি কবিতা লিখেছিলাম
তার পর বেশিদিনই আমি মৃত হই।
আমার অস্থি-মাংস পচে যায়,
ভেঙ্গে যায় আমার এক একটি পাঁজরের হাড়।
আমি কি ঈশ্বরের অভিশপ্ত ফেরাউন!
আমার মুত দেহ দৈবভাবে সংরক্ষণ করা হবে?
তাই কিছু যন্ত্রণা আমাকে সব সময়
“S” হরফের মতো বাঁকিয়ে তুলে।
তবুও আমি তোমার হাতের এক গ্লাস পানি চাই;
অথবা এক গ্লাস গরল।
পৃথিবীতে কতো চোখ
কেবল দুটি চোখ আমার চোখে
পাপড়ির মতো ঘুমিয়ে থাকে।
একটি ভারি নিশ্বাস, বিস্তৃত পৃথিবী,
কালো চুলে মিশে যায়।
আমার ভাবনাগুলো থমকে দাড়ায় তোমার সামনে এসে,
আর একটি চোখ, আর একটি নিশ্বাস,
আমি কোথায় রাখবো বলতে পারো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



