তোমাকে কাছে পেলেই-
সময় হয়ে উঠে আরো সুন্দর
আমার বুক থেকে, চোখ থেকে
সাদা মেঘমালার মতো উড়ে যায়
আমার শতো ক্লান্তিময় মুহুর্ত।
তোমার হাত খাকলে হাতে,
ভাল লাগে ট্রাফিক জ্যামের যন্ত্রণা
ঘণ্টা থেকে ঘণ্টা বসে থাকতে ভাল লাগে
যানজটময়, জরাজীর্ণ এই ভাঙ্গা বাসের গদিতে।
তুমি আছো বলে এই পৃথিবী হয় ছোট্ট কুড়েঘর।
এক লাফে ডিঙ্গাতে পারি সমূদ্র, অরণ্য
আর নক্ষত্রের দেশ।
তোমার চোখে একটু তাকিয়েই বলতে পারি
ফেরদাউসের নির্মল ঝর্ণা কোথায়।
আমার বেলা-অবেলা, দিন-রাতের সমস্ত বিষাদ
তোমার চোখের ডিঙ্গি নায়ে হয় নিরুদ্দেশ।
তোমাকে কাছে পেকেলই হয়ে যাই আরো সুন্দর,
জীবন হয়ে উঠে আরো পবিত্র।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



