ঐ হাতে কিসের এতো যাদু
আমার এ লোনাভরা বুক থর থর কেঁপে উঠে
একটি আলতো ছোঁয়া মৃদু পায়ে ঘুরে বেড়ায়
আমার চুলের বাঁকানো সব গলিপথে।
তখন শেষ রাতের নিভে আসা তারাদের সাথে
মিটি মিটি জ্বলে উঠে
গজার মাছের চোখের মতো
আমার কামনার সব লাল ভ্রুন গুলি।
ঐ হাতে কিসের এতো যাদু!
ঐ নিষিদ্ধ ফলে এতো শক্তির আষ্ফালন
কবিকে ক্ষণেই পুরুষ বানাতে পারে।
অথচ আমি দেখেছি যমুনার কতোটা স্পর্ধা
ভাসিয়ে দিতে পারে পাহাড়, অরণ্য,
আর নগর-সভ্যতাকে।
কতোটা মৃদু শব্দ, ভেঙ্গে দিতে পারে
কবির অহংকার, দিগন্তহারা তারার আকাশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



