অস্তিত্ব লুণ্ঠিত হবার আশঙ্কায়, স্বপ্ন বুনছি আমি -
কালো পাথরের দেয়ালটাকে সরিয়ে দিতে
যখন তা ভেঙে পড়তে চাইছিল,
দূষিত জলগুলো গিলে খেতে চাইছিল, এপারের
স্বপ্নগুলো মুছে দিতে,
হাহাকারের তীব্র আর্তনাদে, পুরনো জঞ্জালটাকেই
সাজিয়ে নেই,
কষ্টগুলো স্তিমিত করে, আবার
স্বপ্ন দেখায় মন দেই -
ভাষাহীন ভয়ার্ত শকুনগুলো পালিয়ে বেড়াচ্ছে, চিৎকার
করছে, ভারসাম্যহীনতায়;
অস্তিত্ব সঙ্কটে ভুগে দূর হোক দু:স্বপ্ন,
জেগে থাকা রোদ্দুরে ...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


