সপ্তাহে পাঁচ দিন(সকাল নয়টা থেকে বিকেল চারটা )সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত
২০ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ১২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চলমান গ্যাস-সংকট মোকাবিলায় রাজধানী এবং এর আশপাশে দিনের একটি বড় সময় সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে পাঁচ দিন রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকার প্রায় ২০০ সিএনজি স্টেশন বন্ধ রাখা হবে।
গ্যাস স্টেশনের মালিকেরা এতে সম্মত হলেও বন্ধের কারণে যান চলাচলের ক্ষেত্রে সমস্যা ও বিশৃঙ্খলার আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তা ছাড়া এর আগে একই লক্ষ্যে শিল্প এলাকায় সাপ্তাহিক ছুটির দিন বিভক্ত (হলিডে স্ট্যাগারিং) করে বিশেষ লাভ হয়নি। পেট্রোবাংলা গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত চূড়ান্ত করে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে জানিয়েছে। মন্ত্রণালয় থেকে পেট্রোবাংলাকে বলা হয়েছে, এটি কার্যকর করার আগে প্রধানমন্ত্রীর অনুমতি নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার আগে গত বুধবার পেট্রোবাংলা সিএনজি স্টেশন মালিক সমিতির সঙ্গে সভা করেছে।
এ সম্পর্কে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, ‘গ্যাস-সংকট মোকাবিলায় সপ্তাহের পাঁচ দিন তিতাস গ্যাসের এলাকার সিএনজি স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিএনজি স্টেশন মালিক সমিতি এ সিদ্ধান্তের সঙ্গে একমত আছে। বিষয়টির সঙ্গে অনেক কিছু সম্পৃক্ত বলে প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে তা কার্যকর করা হবে।’
সপ্তাহে পাঁচ দিন সিএনজি স্টেশন বন্ধ রাখলে পরিবহন খাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একসাথে হাঁটি
সাইফুল ইসলাম সাঈফ
কতদিন তুমি প্রেম করবে হে রূপসী
অনেক দেরি হয়ে গেছে
আমারও খুব দেরি, ভীষণ দুখি
এসো হাতে হাত রেখে পথ চলি।
তুমি এলে পাশে ফিরে পাবো
সুখ, আনন্দ, প্রশান্তি, হবো সফল।
কত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে...
...বাকিটুকু পড়ুন
সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত...
...বাকিটুকু পড়ুন
দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান...
...বাকিটুকু পড়ুন
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন