আমি এক পশলা বৃষ্টি হব.... বৃষ্টি,

ঝরে পড়ব কোনো নিরালা দুপুরে
দীর্ঘদিনের শুষ্ক মরুভূমির বুকে।
সারিয়ে তুলব সমস্ত চৌচির হওয়া ফসলের মাঠ
গজিয়ে উঠবে নতুন চারা

পল্লবে পল্লবে জেগে উঠবে নুয়ে পড়া সমস্ত বৃক্ষরাজি।
আমি ধান ক্ষেতের মাঝে কাকতাড়ুয়া হব..... কাকতাড়ুয়া

অহোরাত্র জেগে পাহারা দেব সভ্যতার নির্জাসটুকু।
মানব জনব সার্থক হবে
সেই ফসল ভরা আঙিনায় দাড়িয়ে,
গর্বিত হব পূর্বপুরুষের দেখানো পথের দিশা পেয়ে।
আমি শিশিরসিক্ত ভোরের বাতাসে
শিউলি ফুল হয়ে ঝরে পড়ব

পথিকের পথের ধারে,
মালা গেঁথে প্রিয়ের গলেতে পরাবে প্রেয়সী
গভীর আলিঙ্গনে হারিয়ে যাবে তারা ভালোবাসার মহিমাময় জগতে।
হারিয়ে যাব শরতের মাঠে সোনালি আভা মিশ্রিত ধানের ক্ষেতে,
রাখালিয়া বাঁশির সুরে বিমোহিত হব

ঘাসফুলের পাপড়িগুলো ছড়িয়ে বসে থাকব মুখোমুখি মোরা
সুখ,দুঃখের মিলনমেলায়,
হৃদয় বীণায় উঠবে বেজে ঐকতানের ঝংকার
আমার ভালো লাগা কবিতাগুলোর একটি, বাংলা ম্যাডাম চামেলী খাতুন এর লেখা।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৭ রাত ১২:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




