
রাতের মাঝে লুকায়িত গুপ্ত আলো
ভোরের মাঝে লুকায়িত গুপ্ত রজনী
মোর নয়নে লুকায়িত তুমি গুপ্তচারিনী
কতকটা রহস্য ঘুরেফিরে মোর চারদিকে!
প্রশ্নবিদ্ধ মন, সুধায় মনরে পাবো কি?
কোথায় পাবো সমাধান মৃত যে মস্তিষ্ক!
আঁচলে ঢাকা বদন, হেতায় খুঁজে মদন সাধক।
অদ্ভূত পদচারণ যে মনের ভিটায়
মন যে লুটায় তারি খোঁজে খোঁজে
নাহি দেয় পালাতে, হব যে পলাতক।
আর রাইখোনা ধরে ক্লান্ত পথিকে,
বন্ধী পথিক তব নয়ন কারাগার।
ছবি গুগল
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



