এত ভিড়েও জীবনের অবাধ কোলাহলে
ব্যথা শুধানোর মানুষ কই তাহার!
নিজের অজান্তে বাড়ন্ত মানবী, কত সপ্নে
ঘেরা ছিল তাহার নয়নযুগল।
তুমি কে হে! নতুন জাগরণের সব আয়োজনে
বিরহময়,বিষাদমময় করেছ তাহারে।
সে যে বড্ড নিঃসঙ্গ,আধারে মিতালি
নিভৃতে রোমন্থন করে তোমাকে ঘিরে
শত রঙ এ রাঙানো স্মৃতি।
আশার ভোর কেটে যাই সঙ্গোপনে
অতিগোপনে দিয়ে যাই দীর্ঘপথ পাড়ি
এই বুঝি তুমি আছো দাঁড়িয়ে সূদুর সামনে।
বেলা শেষে শুধু নিরালয় পড়ে রয়
অহর্নিশি বেঁচে থাকার মানবীরর সমস্ত চাওয়াগুলি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।
