সখি যদি ফিরে যেতে পারতাম তোমাতে-
অতিবাহিত প্রতিটি তিথি হয়ে থাকতো অবক্ষয়।
যদি এমন হতো মহুর্ত গুলো-
শুধু আমি তোমাতে,তুমি আমাতে ইচ্ছে ঘুড়িতে উড়তো দুজনার ভালোবাসা।
যদি স্থির হতো পৃথিবীর সকল ঘটনা-
হাজার বছর জুড়ে থাকতো আমার তোমার প্রেম লিলা।
যদি শ্রাবণের মেঘগুলো জড় হতো ভালবাসা নামক কোন গগনের নিচে-
যুগ যুগান্তরে ভিজে যেতাম তোমার চোখে চোখ মিলিয়ে।
যদি বসন্ত সাঁজাতো প্রকৃতিকে যেমন করে আমার জন্যে বাসন্তী শাড়িতে তুমি অপরূপা-
তবে বুঝতে পাখিদের কলরব আর পুষ্প কাননের সুরুভীর অসীমতা।
যদি এমন হতো-
আলাদীনের জাদুর চেরাগে সত্যি হতো স্বপ্নগুলো যা কভু হবার ছিলনা।
সখি আমি যদি আবার ফিরে যেতে পারতাম তোমাতে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

