
কে তুমি? আমি কেন চোখ ফেরাতে পারছিনা?
আমি ছবি, বলতে পারো- মায়াবিনী মনোহরণি বলে।
কে তুমি? আমি কেন স্তব্ধিত হয়ে আছি?
আমি ছবি, বলতে পারো- তোমায় আমি বুঝি বলে।
কে তুমি? আমি কেন কিছুই ভাবতে পারছিনা?
আমি ছবি, বলতে পারো- তোমার মনে শুধু আমি আছি বলে
কে তুমি? আমাকে কেন এত উদ্বিগ্ন লাগছে?
আমি ছবি, বলতে পারো- এই বুঝি আমি হারিয়ে যাবো বলে।
কে তুমি? আমি কেন এই পথে হেঁটে চলেছি?
আমি ছবি, বলতে পারো- এই পথপানে তোমার জন্যে চেয়ে আছি বলে।
কে তুমি? আমি কেন নিজেকে হারিয়ে ফেলেছি?
আমি ছবি, বলতে পারো-আমার পিছু তুমি নিয়েছ বলে।
কে তুমি? আমি কেন অনুভূতি শূন্য?
আমি ছবি, বলতে পারো-আমি তব স্পর্শ হইনি বলে।
কে তুমি? আমি কেন আর এগুতে পারছিনা?
আমি ছবি, বলতে পারো-আমি তোমার শুরু, আমি তোমার শেষ।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৮ রাত ১:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



