তোমার স্মৃতিগুলো আজো আমার
চোখের কার্নিশে জলাবর্তের মতন।
এই বুঝি কাছে আসবে তুমি আবার
স্বপ্ন গড়ে, স্বপ্ন ভাঙে হারিয়ে যাবার।
আমার ভালোবাসার জ্ঞানাঞ্জন
শুনে তোমার মিথ্যে সুরের গুঞ্জন,
কোন সে মিথ্যে বাঁধনে জড়াতে
আসবে ভালোবাসার হাতছানিতে।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০২০ সকাল ১১:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



