
তুলনা প্লিজ থামো, আর না, অনেক হয়েছে! ভুলে যেওনা তুমি বাঙালি মেয়ে। তুমি ছেলে বলে সব করতে পারবে, আমি করলেই দোষ! না, তুলনা আমি মোটেও এমন বোঝাতে চাইনি। ভালোর অনুকরণ করা যাবে না, এমন তো শয়তান বলে, সৃষ্টিকর্তার কাছে আমাকে জবাব দিতে হবে যদি তোমাকে এমন বলে থাকি, আমাকে ভুল বোঝনা। এই শুনো আমাকে না জ্ঞান দিও না।
তোমার পোশাকের রুচি অতি চমৎকার। এইতো সেদিন শাড়ি পরে পূরবীর বিয়েতে গেলে, সবাই বলছিল আজকাল এমন মেয়েতো দেখা যায় না, শিক্ষিত, মার্জিত রুচি সব মিলিয়ে বেশ প্রশংসা করেছে লোকে। তো? লোকের কথায় আমার কী আসে যাই? আমি যাতে কম্ফর্ট ফিল করি সেটা করবো না?
দেখ মানুষ তাই করে যা মানুষ করলে কম্ফর্ট ফিল করে। ওয়েস্টার্ন পোশাকে বা সংস্কৃতিতে নিজেকে সাজাতে দোষের কিছু নেই। কিন্তু যা পরলে তোমাকে শোভা পায় না তা অন্যের দেখে হুবহু নকল করে পথে বের হলে লোকে হাসবে না ! না, লোকে কেন হাসবে? লোকের খায় না পরি? লোকের এত জ্বালা কেন? আমি বুঝি না!
ঠিক আছে, লোকের কথা বাদ দিলাম। ধরে নিচ্ছি মেয়েদের পোশাকের ব্যাপারে আমার জ্ঞান একদম শূন্য তাই বলে অনুকরণের নেশায় এমনই মেতে গেলে যে, আয়নাতে নিজের চেহারার দিকে একবারও চেয়ে দেখলে না! এতে তোমার যে শুধু নকল করার আসল উদ্দেশ্য নিষ্ফল হয়ে গেল তা নই, সৃষ্টিকর্তা তোমাকে যে সৌন্দর্য দান করেছে তাও গেল, আর মেকাপ এর দোকান থেকে যে এত কিছু কিনে এনেছ যা কখনও আগে ব্যবহার করনি অথচ মিছে মিছে তা ফেলে রাখবে আর ঐ যে তোমার বান্ধবীরা যারা মিথ্যে বাহবা দিবে তার কথা না বলি।
এই শুনো, দেখ অনেক হয়েছে, অনেক জ্ঞান দিয়েছ, বল যে তোমার অনেক টাকা নষ্ট করেছি, ঠিকাছে আর কিছু কিনে দিতে বলবো না, তুমি থাকো তোমার টাকা নিয়ে, আমি আজই বাপের বাড়ি চলে যাব।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০২১ রাত ২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




