
নেক্সাস এস এর ৪জি সংস্করণ এবার বাজারে এসেছে। জানা গেছে, মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান স্প্রিন্ট-এর সঙ্গে দুই বছরের চুক্তিসহ এই হ্যান্ডসেট মাত্র ২০০ ডলারেই পাওয়া যাচ্ছে। খবর ম্যাশএবল-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, ফোনটি তৈরি করেছে স্যামসাং এবং এটি গুগল-এর ব্র্যান্ড নাম নিয়েই এটি বাজারে এসেছে।
উল্লেখ্য, প্রথমবার নেক্সাস ওয়ান নামে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হ্যান্ডসেট বাজারে আনে গুগল। পরে ‘আশানুরূপ সাড়া না পাওয়ার’ কথা বলে তারা নেক্সাস ওয়ান তৈরি বন্ধ করে দেয়। কিছুদিন পর বাজারে আনে নেক্সাস টু যার নাম দেয়া হয় নেক্সাস এস। এবারে এই নেক্সাস এস-এর ৪জি সংস্করণও বাজারে এলো।
নেক্সাস এস ৪জি হ্যান্ডসেটে রয়েছে ৪ ইঞ্চি পাওয়ারসেভিং টাচস্ক্রিন ডিসপ্লে, ১ গিগাহার্জ হামিংবার্ড সিপিইউ, ১৬ গিগাবাইট স্টোরেজ মেমোরি, এবং ২টি ক্যামেরাসহ বিভিন্ন ফিচার।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্প্রিন্টের এই স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ২.২ অপারেটিং সিস্টেমে চলে।
জানা গেছে নতুন এ সংস্করণে রয়েছে ওয়াইম্যাক্স সুবিধা যা প্রতি সেকেণ্ডে ৪০ মেগাবিট ডেটা ট্রান্সফারের ক্ষমতাসম্পন্ন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



