somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দু’টি শিশুর বেড়ে ওঠা...

২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের রক্তে একটা পশু আছে-

ভয়ানক হিংস্র; শিশু বেলায় যেটি

শিশুদের মতনই ছিল অতি নিরীহ

তখনো তার দাঁত গজায়নি; ছিল না

নখরে ক্ষুরধার; তখন সে অবুঝ,

অবোধ ছিল, ছিল আনকোরা ভীষণ।

মানব শিশুটির সহিত সেও বাড়ে;

যত্নে বেড়ে ওঠা মানব শিশুটির

মতো পরিচর্যা কেউ তাকে করেনি।

মনুষ্য শিশুটি যেরূপ ভালোবাসা

স্নেহ মমতা পেতে থাকে তার কিছুই

সে পায় না কখন; মনুষ্য শিশুটি

যে খাদ্য-পুষ্টি পায় তার আধেকও

সে পাই না; অথচ, ঠিকি বেড়ে ওঠে সে

পুষ্টির ঘাটতি হয়না এতটুকু।



বয়ঃপ্রাপ্ত হলে- মনুষ্য শিশুটি

যতটা না বাড়ে গড়নে বহুগুণ

হয় শিশু-পশুটি; করাত- দাঁত হয়

শাণিত নখ-চোখ; তার চেয়ে তীক্ষ্ণ

শিকারি দক্ষতা; যে এত দিন ছিল

অবুঝ- অবোধ সে বুঝতে পারে সব।

কিন্তু কিভাবে সে অতোটা বেড়ে গেল?

শিকারে-দক্ষতা আয়ত্ত করল?

মানব শিশুটি তো বেড়েছে সুন্দর-

সুস্থ-পরিবেশে যেখানে কদর্য

ঘৃণা, পাশবিকতা ইত্যাদি ছিলনা

ছিল না লোভ, ক্রোধ- আজন্ম লালিত

গুপ্ত প্রতিশোধ।তবে ভেতরের পশু

কি করে এতকিছু রপ্ত করে ফেলে?

কার কাছ থেকে সে এতকিছু শিখেছে?

যে মানব শিশুটি আজন্ম শুনেছে

ঔদার্য, ক্ষমা, ভালোবাসার বাণী-

মুহূর্তের পট- পরিবর্তনে সে

কি করে সব ভুলে হয়ে ওঠে নিঠুর

ঘাতক, কুৎসিত ধর্ষক এক! যে

মানব শিশুটি শিখেছিল সততা,

সৎ-বিশ্বাসের সোজা পথে চলতে

কি করে হয়ে ওঠে বিশ্বাস-ঘাতক?

বিস্মিত হতে হয় মানব জন্মের

অবনমন দেখে; মানব সত্তার

এই বিলোপ দেখে।ধর্ম- বিশ্বাস

মার্জিত আচার, সংযত জীবন

কিছুই যে পশুটিকে রুখতে পারে না!

সে সাবলীল বাড়ে; গুপ্ত ঘাতকের

মতো লুকিয়ে থাকে- আচানক আঘাত

হানে একদিন; আর সে আঘাতে আমরা

হারায় সম্বিত; চরিত্রের ভিত

উৎপাটিত হয় সমূলে আমাদের।

নিত্যদিনকার অতি ক্ষুদ্র পাপ,

ছোট্ট অপরাধ- সব কিছু থেকেই

সে সংগ্রহ করে জৈবনিক রস।

আমাদের তুচ্ছ অসতর্কতায়

অজান্তেই বাড়ে ভয়ানক পশুটি!



সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×