somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সিল মারো ভাই সিল মারো, যত খুশি সিল মারো

১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তাতো ঠিকই, লেখাপড়াতো করতেই হবে। পরীক্ষায় ভাল ফলাফলের জন্য পড়াশুনার বিকল্প নেই। কিন্তু একটা কথা মনে রাখবেন, পড়াশুনা করে জ্ঞান অর্জন করাই সব কিছু নয়। আরো অনেক কিছুই করতে হবে ভালো ফলাফলের জন্য। মা বাবার মুখ উজ্জ্বল করার জন্য। প্রষ্ঠিনের সুনাম দেশময় ছড়িয়ে দেয়ার জন্য।

• সুবিধাজনকভাবে সিটপ্ল্যান করিয়ে নিতে হবে।

• পরীক্ষার হলে পাঠানোর আগে ছাত্র ছাত্রীদেরকে বিশেষ প্রশিক্ষণ দিতে হবে। এ দায়িত্ব প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠান প্রধানের।

• মনে রাখতে হবে, এটি একটি জাতীয় পরীক্ষা, আর সব পরীক্ষার সাথে একে তুলনা করলে চলবেনা।

• প্রতিবেশি পরীক্ষার্থী অর্থাৎ সামনে, পিছে, ডানে ও বামের সিটের পরীক্ষার্থীর সাথে সহযোগিতা বিনিময় করতে হবে। এক্ষেত্রে হল পরিদর্শকদেরকে অত্যন্ত হেল্পফুল হতে হবে। ম্যাজিস্ট্রেট আসলেই তারা বিশেষ নিয়মে কাশি দেবেন, আর পরীক্ষার্থীরা সবাই সাবধান হয়ে যাবে।

• ম্যাজিস্ট্রেটদেরও অবুঝ হওয়া উচিত নয়। ছেলেমেয়েরা ভাল রেজাল্ট করলে দেশেরইতো সুনাম। শিক্ষার উন্নয়নে A+ এর বাম্পার ফলনের কোন বিকল্প নেই।

• পরীক্ষক ও নিরীক্ষকদেরকেও দিলমন বড় করে হাত খুলে নম্বর দিতে হবে, যাতে মা বাবা, দেশ জাতি, মিষ্টির দোকানদার , সাবার মুখে হাসি ফোটানো যায়।


তা অবশ্য ঠিক। জনপ্রিয়তাতো লাগবেই। নির্বাচনে জেতার জন্য জনপ্রিয়তার বিকল্প নেই। কিন্তু কৌশল, টাকা আর পেশিশক্তিরও অপরিসীম গুরুত্ব আছে। এরও বিকল্প কিছু নেই। আরো অনেক কিছুই করতে হবে ভোটে জেতার জন্য। দেশের উন্নয়নের জন্য। দেশের সুনাম বিশ্বময় ছড়িয়ে দেয়ার জন্য।

• উন্নয়ন বিরোধীদের আমলনামায় কোন গুনাখাতার অস্তিত্ব থাকলে তা স্ক্যান করে, Zoom-in করে, জনসমক্ষে উপস্থাপন করতঃ আদালতে মামলা দায়ের করার দায়িত্ব দুদকের।

• আদালাতের অবদানও গুরুত্বপূর্ণ। বিচারকদেরকে সিনহাসুলভ নির্বুদ্ধিতা ত্যাগ করে বিচক্ষণতার সাথে নিরোপেক্ষতার পরিচয় দিতে হবে।

• দেশের উন্নয়নের স্বার্থে কারো মনোনয়ন বাদ দেয়া দরকার হলে অত্যন্ত বিচক্ষণতার সাথে সে কাজ সমাধা করবেন সংশ্লিষ্ট রিটার্নং অফিসাররা ।

• ভোটের আগে নেতাকর্মীদেরকে বিশেষ কোচিং করাতে হবে। এ দায়িত্ব দলের। দলের প্রধানের।

• মনে রাখতে হবে, এটি একটি জাতীয় নির্বাচন, উচিত-অনুচিত, নীতি-দুর্নীতি, ন্যায়-অন্যায়ের প্রশ্ন তোলার কোন সুযোগ এখানে নেই।

• সমর্থন ও স্বীকৃতি দেয়ার জন্য প্রতিবেশী দেশকে আগে থেকেই রাজিখুশি করে রাখতে হবে। দু’দেশের সামরিক বাহিনীর মধ্যে সৌহার্দ ও প্রাতৃত্ব জোরদার করতে হবে।

• ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে প্রিজাইডিং অফিসারদেরকেও। তাদের ঈমানী দায়িত্ব হলো, উন্নয়নের পক্ষের ভোটারদেরকে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দেয়ার ব্যবস্থা করা।

• জাতির বিবেক সাংবাদিকদেরকেও অবুঝ বালক হলে চলবে না। দেশ, জাতি ও বিশ্বমানবতার মঙ্গলের জন্য উন্নয়নের পক্ষকে বিপুল ভোটে জয়ী করার বিকল্প নেই। মনে রাখবেন, নিরপেক্ষতা ও স্বাধীনতা ভাল, তবে তা বালকের জন্য নয়।

• নির্বাচন কমিশনকে স্বাধীন নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। দেশের ১৮ কোটি বাঙালীর প্রানের পার্টিকে, পছন্দের পার্টিকে নির্বাচিত করতে হবে।

• উন্নয়নের পক্ষের নেতাকর্মীদের অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দেয়ার সময় কোন অপশক্তি নাশকতা করার চেষ্ট করতে এলে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে রুখে দেবে।
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৪
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পতাকার যুদ্ধ অথবা গামছা ও কালিমা

লিখেছেন তানভীর রাতুল, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪০

একটি দেশের পতাকা শুধু কাপড় নয়। এটা একটি চুক্তি—আমরা কে, এই প্রশ্নের সম্মিলিত উত্তর। বাংলাদেশের পতাকার রং লাল-সবুজ। লাল মানে রক্ত, সবুজ মানে মাটি। এই দুটি রঙের পেছনে একটি নির্দিষ্ট... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

×