somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা একাডেমি + সরকারের কাছে ১+১ টি আবেদন

৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ভূমিকাঃ
ক্যালেন্ডারের প্রথম পাতা পুরাতন হতে মাত্র কয়েক ঘণ্টা বাকি। আর কয়েক ঘণ্টার মধ্যেই আমাদের কাছে পৌঁছে যাবে ফেব্রুয়ারী। ফেব্রুয়ারী মানেই বইয়ের ঘ্রাণ, বইয়ের মেলা। বই মেলার সব কয়খান বইই যে ভাল, তা কিন্তু নয়। সবগুলো বইই যে পাঠ কারার উপযোগী, তা কিন্তু নয়। জিহাদী বই থেকে সাবধানে থাকবেন। হ্যাঁ, থাকতে পারে। কর্তৃপক্ষের চোখে ধূলা দিয়ে, চুপি চুপি অনুপ্রবেশ করে, কিছু কিছু জেহাদী বই, কোন কোন স্টলের তাকের ভিতর ঘাপটি মেরে বসে থাকতে পারে। নিরাপদ দূরত্বে থাকবেন।


সংজ্ঞাঃ
জিহাদী বই কাকে বলে? বাংলা একাডেমির ব্যবহারিক বাংলা অভিধান (৪৭৮পৃ.) এর মতে, জিহাদ হল-
1. ধর্মযুদ্ধ
2. ধর্ম রক্ষার জন্য লড়াই
3. বিধর্মীদের বিরুদ্ধে ধর্মযুদ্ধ
4. অসত্য ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম; সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য ধনপ্রাণ দিয়ে সকল প্রকার সংগ্রাম..... ইত্যাদি ইত্যাদি। সুতরাং জিহাদী বইয়ের সংজ্ঞা দাঁড়ায়-
o যে বইয়ে ধর্মযুদ্ধের কাহিনী থাকে
o যে বইয়ে ধর্ম রক্ষার প্রেরণা থাকে
o যে বইয়ে অন্যায়, অসত্য ও অধর্মের বিরুদ্ধে সংগ্রাম করার শিক্ষা থাকে
o যে বইয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন ও সম্পদ দিয়ে আপ্রাণ চেষ্টা করার জন্য আহ্বান জনানো হয়

উপরের যে কোন একটি সংজ্ঞাকে আমলে নিয়ে জিহাদী বইয়ের তালিকা করা হলে, তালিকার শুরুতে থাকবে মৌলবাদীদের পছন্দের বই “কুরআন”।


আবেদন-১
সদা পরিবর্তনশীল পৃথিবীতে নতুন নতুন শব্দের জন্ম হয় প্রতিদিন। সেই শব্দগুলিকে সংজ্ঞায়িত করার দায়িত্ব ভাষা একাডেমির। জিহাদীবই আমাদের দৈনন্দিন ব্যবহার্য একটি পরিভাষা। এর সঠিক সংজ্ঞাটি কে দেবে? অভিধানের আগামী সংস্করণে জিহাদীবই এর সঠিক সংজ্ঞাটি চাই।
আবেদন-২
জিহাদী বইয়ের আপডেট তালিকাটি সরকারের হাতে অবশ্যই থাকার কথা। জিহাদী বইয়ের তালিকাটি আমাদের সামনে প্রকাশ করুন। বইমেলার বটতলায় টাঙিয়েও দেয়া যায় তালিকাটি।

উপসংহারঃ
বই পড়া ভাল, তবে জিহাদী বই নয়। আবেদন দু’টিকে আমলে না নিলে তরুণ প্রজন্মকে জিহাদী বইয়ের গ্রাস থেকে রক্ষা করা যাবে না। জিহাদী বইয়ের যাদুস্পর্শ পেলে জঙ্গীবাদের অন্ধকারে হারিয়ে যাবে আমাদের সোনার ছেলেরা।
সর্বশেষ এডিট : ৩১ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:১৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, অর্থসম্পদ, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা করতে... ...বাকিটুকু পড়ুন

আজকাল ফুটপাত থেকে কিছু কিনতে পারি না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে মে, ২০২৬ রাত ৮:৪৯



আমি ফুটপাত থেকে জিনিস কিনি না একটি বিশেষ কারণে। যদি কিনি, যাঁদের জন্যে ফুটপাত ছাড়া উপায় নেই, তাঁদের ভাগে কম পড়ে যাবে। এছাড়াও, আমার মতো মানুষ ফুটপাত্ থেকে কিনলে ঐগুলোর... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২


প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

লাভ কার হলো?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে মে, ২০২৬ ভোর ৬:১৮


দীর্ঘদিন একটি দল রাষ্ট্রক্ষমতায় থাকলে, সরকারের ভেতর এক ধরনের সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়। তারা নিজেদের স্বার্থ রক্ষায় দেশের প্রকৃত অবস্থা আড়াল করতে ব্যস্ত থাকে। বাংলাদেশেও সেই বাস্তবতা ছিল।
২০২৪ সালের আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

×