ভয়ের কিছু নেই, এটি কবিতা নয়, গদ্য। দাঁড়ানো গদ্য
পাগল মাতাল অচেতন লোকেই শুধু বলতে পারে, "পানি খাওয়া হারাম"৷
কারণ পানি ছাড়া জীবন বাঁচেনা৷
পানিকে হারাম বলা মানে জীবনকেই অস্বীকার করা৷
পানি ছাড়া জীবনের অস্তিত্ব অকল্পনীয়৷
.
অজ্ঞ বোকা অসচেতন লোকেই শুধু বলতে পারে, "রাজনীতি করা হারাম"৷
কারণ রাজনীতি ছাড়া রাষ্ট্র বাঁচেনা৷
রাজনীতিকে হারাম বলা মানে রাষ্ট্রকেই অস্বীকার করা৷
রাজনীতি ছাড়া রাষ্ট্রের অস্তিত্ব অকল্পনীয়৷
.
দেশের সবগুলো জলাশয় দুষিত হয়ে গেলেও
পানি পান আপনাকে করতেই হয়, জীবন বাঁচানোর তাগিদে৷
নদীনালা, খালবিল, পুকুর ডোবা সবখানে শুধু মরা আর মরা পঁচা গন্ধ? তবুও৷
এই পচা পানির কাছে যেতে আপনাকে হবেই, জীবনের মায়া যদি থেকে থাকে৷
সেই সাথে পরিবেশকে দুষণমুক্ত করার চেষ্টাটিও চালিয়ে যেতে হবে। আপনাকেই৷
.
দেশের সবগুলো দল/পক্ষ নোংরা হয়ে গেলেও
রাজনীতি আপনাকে করতেই হয়। রাষ্ট্র,দেশ বাঁচানোর তাগিদে৷
ডানবাম, মধ্যডানবাম,কট্টরডানবাম সবার ইতিহাসে যদি লাশ আর রক্তের গন্ধ, তবুও৷
এই নোংরা রাজনীতির কাছে যেতে আপনাকে হবেই, দেশের জন্য মায়া যদি থেকে থাকে৷
সেই সাথে রাজনীতিকে নোংরামিমুক্ত করার সাধনাটিও অব্যাহত রাখতে হবে। আপনাকেই৷
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০১৯ সকাল ৯:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




