সবকয়জন ব্লগারকে খুশি করে ব্লগ লেখা যায়না৷ আঙ্গুল টিপে টিপে টাইপ করার সময় চারপাঁচজনের নাম মনে রাখা যায় বড়জোর, যারা কম বেশি, ভাল মন্দ মন্তব্য করে৷ অনেক পোস্টতো শুধু একজনের মুখ মনে রেখে লেখা হয়, বেমালুম ভুলে থাকা হয়, হাজার হাজার মানুষ দেখছেন পড়ছেন। নীরবে৷
.
এও ঠিক, সবার পছন্দকে সমমর্যাদা দিতে গেলে পোস্টটিই আর লেখা হবেনা৷সুপারিশ হলো, তিনচারটি সম্মানিত মুখ মনের মনিটরে wallpaper করে রাখুন, লেখাটি সুন্দর হবে, অন্তত অসুন্দর হবেনা৷ সবার সবকিছু সবসময় যিনি দেখেন, তার কথা মনে থাকলে লেখাটি অনাবিল হবে, অমলীন হবে৷
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




