আমাদের জীবনে আরো বেশি নিয়ন্ত্রণ আনা উচিত। নিজেদের মধ্যে লজ্জাশীলতা বজায়ে রাখা উচিত। নির্লজ্জতার চর্চা পর্যায়ক্রমে শূন্যের দিকে নিয়ে আসার চেষ্টা করতে হবে।
ব্যক্তিগত পর্যায়ে আমরা নানা ভাবে দোষী। (দুর্বলতাগুলো যেন কাটিয়ে উঠতে পারি!) কিন্তু সম্মিলিতভাবে নির্লজ্জতার চর্চা করা হলে তা দুর্ভাগ্যের, হতাশার, ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত হওয়ার মত বিষয়।
আমরা না বিশ্ব মানবতার মুখ থেকে দুঃখ দুর্দশার কালিমা মুছে ফেলতে প্রত্যয়ী? আমরা না অসহায় মানবতার পাশে দাঁড়ানোর কথা বলি? পৃথিবীর দিকে দিকে মানুষগুলো প্রতিদিন কেমন নির্লজ্জ হয়ে চলেছে। বিনোদনের বেদীমূলে লজ্জা- সম্ভ্রম অকাতরে বিলিয়ে দিচ্ছে। মানবতার জন্য এর চেয়ে বড় দারিদ্র্য আর কী ?
দুর্ভিক্ষ কবলিত জনপদের দিকে তাবিয়ে আমাদের মনে যে করুণার উদ্রেক হয়, আমাদের চারপাশের অনেককেই শরম শালীনতা ভুলে গিয়ে প্রাণ সর্বস্ব প্রাণী হয়ে যেতে দেখে সেই করুণার উদ্রেক হয়না। এর করণও আছে। বিকৃত পরিবেশে বেড়ে উঠতে উঠতে এই সব বিকৃতির প্রতি আমাদের মনেও শ্রদ্ধা এসে গেছে।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৯ সকাল ৯:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



