বিড়ি৷ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালীদের শ্রেষ্ঠ ঐতিহ্য৷ জাতীয় ঐতিহ্যকে ধারণ ও লালন করা সবার নৈতিক দায়িত্ব৷ নিজস্ব ইতিহাসঐতিহ্যকে অসম্মান করে কোন জাতিই উন্নত হতে পারে না৷ বিড়ি ইস্মার্টত্বের চিহ্ন, সাহসের নিদর্শন, বীরত্বের প্রতীক, চেতনাসমৃদ্ধ বাঙ্গালীর লক্ষণ, বুদ্ধিশুদ্ধির পরিপক্কতার পরিচায়ক৷
.
"বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর" কথাটা অনিস্মার্টদের ক্ষেত্রেই শুধু খাটে৷ ওরাই চালু করেছে এই মৌলবাদী কুসংস্কার৷ ওরা প্রগতির শত্রু, চেতনাবিরুদ্ধ পরাজিত শক্তি৷ ওরা ধর্মান্ধ৷ অসাম্প্রদায়িক পূর্ববাংলার দুশমন৷ ওরা অনিস্মার্ট, ভীরুকাপুরুষ৷ ওরা মাথামোটা সঙ্কীর্ণমনা৷ এই অশুভশক্তিকে প্রতিহত করতে ধূমপানপ্রিয় বীরবাঙালী রুখে দাঁঁড়াও!!
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৯ রাত ৯:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




