somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাবি: ‘অমর একুশ’ সংস্কারের দাবি ক্যাম্পাসবাসীর

১৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জাবি: ‘অমর একুশ’ সংস্কারের দাবি ক্যাম্পাসবাসীর
ওয়ালিউল্লাহ, জাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম


জাবি: মহান ভাষা আন্দোলনের স্মৃতিকে ধরে রাখতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) সমাজবিজ্ঞান অনুষদের সামনে নির্মিত ‘অমর একুশ’ ভাস্কর্যটি অযত্ম অবহেলার কারণে ইট ও সিমেন্ট খসে গিয়ে রড বেরিয়ে গেছে।

এছাড়া ভাস্কর্যটির গায়ে পোস্টার লাগানো ও দেওয়াল লিখনের ফলে সৌন্দর্য অনেকটাই হারিয়ে গেছে। তাই, আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে এই ভাস্কর্যটিসহ ক্যাম্পাসের অন্যান্য স্থাপনাগুলোর সংস্কারের দাবি জানিয়েছেন ক্যাম্পাসবাসী।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করলেই যে স্থাপনাটি প্রথমে সবার চোখে পড়বে, সেটি হলো ‘অমর একুশ’ ভাস্কর্য।

ক্যাম্পাসের সমাজবিজ্ঞান অনুষদের সামনে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া সংলগ্ন চত্বরে ১৯৯১ সালের ২০ ফেব্রুয়ারি সাবেক উপাচার্য অধ্যাপক কাজী সালেহ আহমেদ ভাষা আন্দোলনের স্মারক ভাস্কর্য ‘অমর একুশ’ উদ্বোধন করেন।

মহান ভাষা আন্দোলনের চেতনাকে কংক্রিটের শরীরে জীবন্ত করেছেন শিল্পী জাহানারা পারভীন। শিল্পী ‘অমর একুশ’ ভাস্কর্য কর্মে তার লালিত স্বপ্ন এবং জাতীয় চেতনাকে স্থায়ীরূপ দেওয়ার চেষ্টা করেছেন।

এ ভাস্কর্যটি বায়ান্নো-র উত্তাল সময়কে যেমন ধারণ করে, তেমনি একটি শাণিত চেতনাকেও শরীরী রূপ দিয়েছে। ভাস্কর্যটির স্তম্ভসহ মোট উচ্চতা ৩৪ ফুট। এটি নির্মাণ করা হয়েছে চুনাপাথর, সিমেন্ট, ব্যাক আইড, বালি, মডেলিং ক্লে প্রভৃতি দিয়ে।

ভাস্কর্যটি স্থাপিত হওয়ার পর কোনো রক্ষণাবেক্ষণ না করা এবং অযত্ম-অবহেলায় বর্তমানে এর কয়েকটি স্থানে বালু-সিমেন্ট খসে রড বের হয়ে গেছে।

তাছাড়া ভাস্কর্যটির গায়ে বিভিন্ন সংগঠন পোস্টার লাগানোর ও দেওয়াল লিখনের ফলে এর স্বাভাবিক সৌন্দর্য হারিয়ে যেতে বসেছে।

নিয়মানুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সব ভাস্কর্যসহ যে কোনো স্থাপনায় পোস্টার লাগানো এবং চিকা মারা (দেওয়াল লিখন) নিষেধ থাকলেও কেউই এ নিয়ম মেনে চলেন না। অন্যদিকে, অনেক ছাত্রছাত্রী ভাস্কর্যটির ওপর জুতা নিয়ে ওঠায় এর পবিত্রতাও নষ্ট হচ্ছে। কেউ কেউ ইটের টুকরো দিয়ে ভাস্কর্যটির গায়ে নিজের ও বন্ধু-বান্ধবের নামও লিখেছেন।

নির্মাণের পর এর কোনো সংস্কার না করা ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের অভাবে বর্তমানে ভাস্কর্যটির এ দূরাবস্থা বলে জানিয়েছেন ক্যাম্পাসবাসী।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থাপনা সংস্কারের দাবি জানালেও তৎকালীন প্রশাসন এই সব স্থাপনা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি।

আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে ‘অমর একুশ’ ভাস্কর্যসহ ক্যাম্পাসের অন্যান্য স্থাপনা সংস্কার করে এদের স্বাভাবিক সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য বর্তমান বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন ক্যাম্পাসবাসী।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ‘জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট’-এর সভাপতি কলি মাহমুদ বাংলানিউজকে বলেন, “আমাদের চেতনার জায়গা থেকেই ‘অমর একুশ’ ভাস্কর্যটির সংস্কার করা জরুরি। কেননা, এই চেতনার প্রতীক ভাঙা দেখতে আমার খুব কষ্ট হয়। মনে হয়, যেন আমরাই ভেঙে গেছি, ভেঙে গেছে আমার হৃদয়!”

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৩
জাবি: ‘অমর একুশ’ সংস্কারের দাবি ক্যাম্পাসবাসীর
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

হুমায়ূন আহমেদ: আন্ডাররেটেড (পর্ব ০১ )

লিখেছেন চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.


হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে... ...বাকিটুকু পড়ুন

×