ম্যারাডোনার পাঙ্খা(Fan এর বাংলা!!!!) হওয়াতে আমি আর্জেন্টিনারে সাপোর্ট দিয়ে ধন্য করেছিলাম। কিন্তু, হায়!!!!! ফর্মের তুঙ্গে থাকা দলটা পাক্কা ১ হালি গোল হজম করে ফেললো!!!
কষ্টটা অনেক কষ্টে ভুললাম.......এবার হিটলারের একজন পাঙ্খা হওয়াতে জার্মানিরে সাপোর্ট দিলাম। আবার ধাক্কা!!!! দিলটা ভেঙ্গে খান খান হয়ে গেলো।
আমি কি অপয়া সাপোর্টার!!!
ক্রিকেটেও দেখি একই অবস্থা..... দুর্ধর্ষ অস্ট্রেলিয়া আমার সাপোর্ট পেয়ে কুপোকাত হচ্ছে। বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্স কি তবে ...(থাক বললাম না ..... লোকজন খেপে যেতে পারে)।
এদিকে, আমার জন্য দেখি অক্টোপাস পল পীর দরবেশ হয়ে গেলো!!! আমি সাপোর্ট যাদেরই করছি তারাই হারছে--- আর ওই বেটা পল বেছে বেছে আমার বিপরীতে ভবিষদ্বাণী করছে। ফলাফল: ভবিষদ্বাণীতে বেটার এখন দুর্দান্ত ফর্ম আর ফকির ইমেজ তুঙ্গে। মুরিদদের ভিড়ের ঠেলায় নাকি তার আশেপাশে যাওয়া যাচ্ছে না।
এদিকে আজকের মেচে গ্যালারিতে এক সুন্দরীরে(স্পেন এর জার্সি পরা, স্পেনিশ হবে কনফার্ম) দেখে তার পাঙ্খা হইলাম..... দেখি কি হয়..... বাবা পল, এবার তোমার জোতিষবিদ্যার দৌড়টা দেখাও তো বাবা.....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


