
আমি মরে যাবার সাথে সাথে,
আমার বাহারি নামটি মুছে গেছে,
কেউ আর ডাকছে না বাহারি নামটি ধরে।
যে নামটির পিছনে সারাজীবন
অামি ছুটে বেড়িয়েছি।
আর আজ,
সে আমার সাথে
মৃত স্তব্ধ প্রাণহীন নিথর শূন্য।
আমার নামটি
স্পষ্ট সুন্দর উচ্চারণ করে যারা ডাকতো,
তারা সবাই আমাকে লাশ বলে উল্লেখ করছে।
আমার বাহারি নামটি আর নেই,
আমি লাশ হয়ে গেছি
আমার নাম লাশ।
সবাই বলছে :
লাশকে বেশি ক্ষণ রাখা ঠিক হবে না
লাশেকে গোসল দিতে হবে
লাশকে ঘর থেকে বেড় করতে হবে।
আমার চারপাশে শুধু লাশ উচ্চারণ,
আমার বাহারি নামের বদলে।
যে নামটিকে,
আমি প্রতিষ্ঠা করার জন্য ছুটে বেড়িয়েছি সারাজীবন,
সেই বাহারি নামটি আজ লাশ।
সর্বশেষ এডিট : ১০ ই জুন, ২০১৬ রাত ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



