
বেশ্যা বা পতিতা সুশীল সমাজে খুব বেমানান,
এই সব শব্দ সুশীল সামাজে মুখে আনা যায় না।
ঘৃণায় লজ্জায় রোমাল চাপা দেয় ভদ্রমহোদয়গণ,
চোখ বন্দ করে মুখ ফিরিয়ে নেয়।
বুজে না বেশ্যা বা পতিতা কি জিনিশ,
কি হয় তাদেরকে দিয়ে।
দিনের আলোতে এরা খুব বেমানান,
বিশ্রী,
নোংরা আবর্জনা,
ময়লার জীবন্ত বেমানান মানুষ।
দুঃখিত,
ওরা মানুষ নয়,
মানুষের মতো দেখতে একধরণের জীব।
সারারাত কোন আভিজাত্যপূর্ণ হোটেলে
অথবা
ফ্ল্যাট বাসায়
তার উন্মুক্ত বুকের উপর মাথা রেখে ঘুমানো যায়,
তার শরীরকে দলিত মথিত করে সারারাত ক্লান্ত।
ওরা বেশ্যা ওরা পতিতা আর উনারা ভদ্রমহোদয়গণ,
সুশীল সমাজের অধিকারী,
দিনের আলো
রাতের আলো সব আলোর অধিকার
সুশীল সমাজের ভদ্রমহোদয়গণের।
বেশ্যা পতিতা পড়ে থাকবে বন্ধ ঘরের অন্ধকারে
কারণ ওরা বেশ্যা পতিতা ......
তবে তারা কাদের জন্য বেশ্যা পতিতা?
হায়রে আমাদের সমাজ আর সমাজ ব্যবস্থা।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৬ রাত ৮:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




