
দুনিয়ার ধার্মিক এক হও,
দুনিয়ার অন্ধবিশ্বাস এক হও,
দুনিয়ার অপবিশ্বাস এক হও,
দুনিয়ার কুসংস্কার এক হও।
তারপর ?
তারপর আর কি .....
সবাই মিলে আক্রমন করো বিজ্ঞানের উপর,
পরীক্ষিত জ্ঞানের উপর।
ধর্ম আর বিশ্বাসের নাম করে
আঘাত করো তাদের উপর,
যারা,
অন্ধবিশ্বাস
অপবিশ্বাস আর
কুসংস্কারের বিশ্বাস না করে।
ক্ষত বিক্ষত করো তাদের কে
যারা বিশুদ্ধ জ্ঞানের উপর আস্তা রাখে।
মারাত্মকর ভাবে রক্তাক্ত করো তাদেরকে
যারা প্রথাগত প্রথার বিপক্ষে কথা বলে।
মধ্যদুপুুরে রাজপথে চাপাতি দিয়ে
আক্রমন করো তাদের কে
যারা হাজার বছরের মিথ্যা মিথের উপর মানুষের স্থান দেয়।
তবে মনে রেখো,
তাদের চেতনাকে তোমরা মারতে পারবে না।
তাদের প্রতিটা ক্ষত বিক্ষত রক্ত কণা থেকে
জন্ম নেবে অসংখ্য বিশুদ্ধ চেতনা বৃক্ষ,
যা ছড়িয়ে পড়বে সমস্ত মহাবিশ্বে।
সর্বশেষ এডিট : ২১ শে জুন, ২০১৬ রাত ১:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




