somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একমাত্র ইসলাম ই নারীকে তার প্রাপ্ত সম্মান দিয়েছে,

১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা বলে ইসলাম নারিদের কে ঘরের ভিতরে ঠেকে দিয়েছে , যারা বলে ইসলামে নারিরা বন্ধী ,
তাদের জেনে রাখা উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামের উপর নবুয়ত আসার পর সর্ব প্রথম যিনি মুসলিম হন তিনি নারী< খাদিজা রাঃ> , ইসলামের ইতিহাসে নিজের ইমান রক্ষা করার জন্য যিনি সর্ব প্রথম শহীদ হন, তিনিও নারী < সুমাইয়া রাঃ>
ঠিক তেমনি পরিবার থেকে শুরু করে যুদ্ধ ক্ষেত্র পর্যন্ত নারীরা ছিলেন অগ্রগামী, যারা বলে ইসলাম নারিদের কে তার অধিকার দেয় নি তাদের জন্য নিছের এই মহিলার জীবনী একটি কষেঠাঘাত,
তাহলে চলুন পরে নেই, অহুদ যুদ্ধে কি ঘটেছিল ঃ

'' উহুদের যুদ্ধের ঘটনা সম্পর্কে উম্মে আমারা রা. বলেন,”আহতদের পানি পান করানোর জন্য আমি এক মশক পানি নিয়ে উহুদের দিকে রওয়ানা হই । তখন আমার বয়স ছিল তেতাল্লিশ বছর । আমার দুই ছেলে উহুদের যু্দ্ধে অংশ নিয়েছে । উহুদ প্রান্তরে প্রথম মুসলিম বাহিনী জয় লাভ করে । কিন্তু পরে পরাজয়ের বরণ করতে যাচ্ছিলো । মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সা.) আঘাত পেলেন এবং কাফিররা তাকে ঘিরে ফেলার চেষ্টা করছিলো । আমি এ অবস্হায় দ্রুতগতিতে রাসুল সা. –এর কাছে চলে গেলাম । আমি তার সামনে দাড়িয়ে কাফিরদের হামলা প্রতিহত করতে থাকি । প্রথমে আমার কাছে ঢাল ছিল না । আমি ঢাল তলোয়ার সংগ্রহ করি । আমি এগুলোর মাধ্যমে কাফিরদের হামলা প্রতিহত করতে থাকি ।

আমার কোমড়ে একটা কাপড়ের মধ্যে অনেকগুলি নেকড়া বাধাঁ রেখেছিলাম । সেগুলো পুড়িয়ে ভষ্ম করে আহতদের ক্ষতস্হানে লাগিয়ে দিতাম । আমি নিজে ১২-১৩ টি স্হানে আঘাত পাই । তার মধ্যে একটি ছিল আমার কাঁধের উপর বড় ধরণের ক্ষত । উহুদের যুদ্ধে অংশ গ্রহণকারী আরেক মহিলা উম্মে সায়িদ রা. আমার কাঁধের উপর এই গভীর ক্ষত দেখে জানতে চিয়েছিলেন । আমি তাকে বলেছিলাম : উহুদের যুদ্ধের সময় মুসলিম বাহিনী পেরেশান হয়ে এদিক ওদিক ছুটাছুটি করছিলো । তখন ইবনে কামিয়া নামক কাফির এই বলে অগ্রসর হতে লাগলো, কেহ আমাকে বলে দাও : মুহাম্মদ কোথায় ? কারণ সে বেঁচে গেলে আমাদের কোন রক্ষা নেই । আমি মুসআব বিন উমাইর (রা.)-সহ কয়েকজন মুজাহিদকে সাথে নিয়ে এই বেআদবের সামনে প্রতিরোধ গড়ে তুলি । এই কাফির আমার কাঁধে আঘাত করে । আমিও এই বেআদবের উপর কয়েক বার তলোয়ার ব্যবহার করি । কিন্তু তার শরীরের লোহার পোষাক থাকায় আমার তলোয়ার ব্যবহার কোন আজে আসলো না । আমার এই আঘাতটা এত মারাত্মক ছিল যে, এক বছর যাবত এই ক্ষত শুকায় নাই । এর মধ্যে হামরাউল আসাদ- এর জিহাদ অংশ নেয়ার ডাক এলো । আমিও কোমড় বেধে প্রস্তত হতে চাইলাম । কিন্তু এই ক্ষত তখনও তাজা থাকায় অংশ নিজে পারলাম না। মুহাম্মদ (সা.) এই জিহাদ সমাপ্ত করে মদিনায় এসে আমাকে সবার আগে খোজ করেন । তিনি আমার সুস্হতার খবর নেন । আমার অবস্হা আগের চেয়ে ভাল হওয়ায় তিনি স্বস্তিবোধ করেন । উহুদের যুদ্ধে আমি আরো অনেক স্হানে আঘাত পাই । আসল ব্যাপার হলো, কাফিররা ছিল অশ্বারোহী সৈনিক । আর আমরা ছিলাম মূলত পদাতিক বাহিনী । তারা যদি আমাদের মতো পদাতিক বাহিনী হতে তাহলে শক্তি পরীক্ষা সঠিকভাবে যাচাই করা যেতো । যখন কোন ঘোড় সওয়ার আমার উপর হামলা করত, তখন আমি তা ঢালের সাহায্যে প্রতিহত করতাম । যখন সে ব্যর্থ হয়ে পিছু হটতো, তখন আমি তলোয়ার দিয়ে ঘোড়ার পায়ে আঘাত করে ঘোড়া ও কাফির সৈন্যকে মাটিতে ফেলে দিতাম । ঠিক এধরণের অবস্হাতে মুহাম্মদ (সা.) আমাকে সাহায্য করার জন্য আমার ছেলে আব্দুল্লাহ বিন জায়েদ আল আনসারী (রা.)-কে পাঠান । আমি আর আমার ছেলে মিলে কাফিরদের জাহান্নামে পাঠানো শুরু করলাম । হঠাৎ আমার এই ছেলে বাম বাহুতে আঘাত পেলো । রক্তের স্রোত বইতে শুরু করলো । আমি আমার কোমড় হতে তাড়াতাড়ি নেকড়া বের করে পট্টি বেধে দিলাম । আর ছেলেকে বল্লাম : “যাও । বাবা ! জিহাদ করতে থাকো আর এই বেঈমানগুলোকে হত্যা কর । মুহাম্মদ (সা.) আমাদের এই অবস্হা দেখে বল্লেন,উম্মে আমারা তোমার মতো সাহস আর কার থাকতে পারে । তারপর তিনি আমাদের জন্য দুয়া করলেন । এক সময় জনৈক কাফির আসলো যে আমার ছেলেকে আঘাত করেছিলো । মুহাম্মদ (সা.) এই লোকটাকে দেখে বল্লেন, এই লোকটাই না সেই লোক যিনি তোমার ছেলেকে আঘাত করে রক্ত বের করে ফেলেছিলো । আমি তাড়াতাড়ি অগ্রসর হয়ে এই বেঈমানটার হাটুতে আঘাত করি । সাথে সাথে সে ধরাশায়ী হয়ে যায় । তারপর আমরা অগ্রসর হয়ে তাকে জাহান্নামে পাঠিয়ে দেই । মুহাম্মদ (সা.) এই ব্যাপারটি দুর হতে লক্ষ করলেন । তিনি বল্লেন, তুমি তো প্রতিশোধ নিলে, তাই না ? আমি বল্লাম : হুজুর (সা.)! আমার জন্য দুয়া করুন । আমি আপনাদের সাথে জান্নাতে থাকতে চাই । দুনিয়াতে আমার উপর কোন মশিবত আসুক না কেন তাতে আমার কোন পরওয়া নেই । তারপর মুহাম্মদ (সা.) আমাদের পরিবারের জন্য ও সব মুসলিমদের কল্যাণের জন্য দুয়া করলেন । ”

আল্লাহ এমন হাজারো মা ও নারীকে ইসলামের কবুল করুন, তাদের ত্যাগ ই ইসলামকে আজ এত দূর নিয়ে এসেছে, ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×