শৈশব হারিয়ে, শৈশব খুঁজে চলা,
কথা সব শেষ করে, কথাগুলো ফের বলা,
হয়না বাস্তবতার সাথ ওদের দেখা তব,
আঁকড়ে ধরে থাকি অবাস্তব সব।
কেড়ে নিয়ে কত স্বপ্ন, সময়ে পেরিয়ে গেছে,
কত উচ্ছল দিন কোথায় যেন হারিয়ে গেছে,
তবে হারানোকেই ভালবাসি, ঋণ কিছু ওদের কাছে।
শুধু ফিরে ফিরে চাওয়া, শুন্যের পানে,
শুধু বারে বারে হারানো, পুরনো গানে,
এগিয়ে যাবার পথ ধরে, পিছু কে যে টানে।
অবিরাম অনুভুতির ঢেউ যেন প্রতিকূলে বইতে চায়,
কেন ফিরে যেতে চায় হারিয়ে ফেলা সময়ে?
কেন আবার মন দেখতে চায় নিজেকে, ফেলে আশা অবয়বে?
নিজেকে নিজে ঠকানো কোন এক মায়া,
পিছে দেখে যায় সে অস্তিত্ব কায়া?
কেন আজকের জীবন, কালকের ছায়া?
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



