রাজবাড়ীতে পাঁচ(৫) বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় জামিন পাওয়া তরুণ একই শিশুকে গত ১৩ ই জানুয়ারি, ২০১৩, রোববার ধর্ষণ ও তারপরে হত্যা করে।
সদর উপজেলার মূলঘর ইউনিয়নের গোপালপুর গ্রামে গতকাল রোববার সকালে ধর্ষণ ও হত্যার ঘটনাটি ঘটে। মেয়েটি(৫) স্থানীয় একটি ব্র্যাক স্কুলের শিশু শ্রেণীর ছাত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মেয়েটি সকাল ১০টার দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিল। এ সময় গ্রামের মৃত আশরাফ আলী শেখের ছেলে রইচ শেখ (১৮) তাকে পাশের একটি বাঁশবাগানে নিয়ে গিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন। এর আগে ওই শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় রইচ শেখকে গত বছরের ১৫ জুন গ্রেপ্তার করা হয়। ওই দিনই শিশুর বাবা আফজাল মৃধা বাদী হয়ে রইচের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেন। ওই মামলা বিচারাধীন অবস্থায় তিনি হাজতবাস করেন। গত ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তিনি জামিন পান।
পুলিশের হেফাজতে থাকা অবস্থায় রইচ শেখ মেয়েটিকে হত্যার কথা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘ওর (মেয়েটির) জন্য আমি ছয় মাস জেল খাটছি। এ সময়ে আমার বাবাও মারা গেছে। আমি ওকে বাঁশবাগানে ডেকে নিয়ে পেটে লাথি মেরে হত্যা করেছি।’ তবে তিনি ধর্ষণের কথা অস্বীকার করেন।
১৪ তারিখের প্রতিক্রিয়া:
আমি কি বলব? আমার সত্যি আজ কিছু বলার নাই .......... এই হলো আমাদের আইন, যেখানে ধর্ষককে ছেড়ে দেয়া হয় জামিনে গিয়ে ধর্ষিতাকে আবার ধর্ষণ করে করার জন্যে!!!
এই হলো আমাদের বিচার!!
বিচারক, আমি আপনাদের জন্যে তালি বাজাতে চাই!! আপনারা অসাধারণ!!! এমন ভয়াবহ কোনো কিছু আমি আর শুনিনি... আমি হতবাক হয়ে গেলাম.....
আর কি জানতে চান? আরো কিছু জানার আছে? মেয়েটিকে মেরে ফেলা হয়েছে!! আর কি বলার আছে? আমি নারী হলে আর ভয় পেতাম, আমি পুরুষ হয়ে আজ লজ্জিত!!!! আমি মানুষ হিসেবে আজ লজ্জিত!!! আমি মেয়েটির আত্নার মাগফেরাত কামনা করছি!!!
______________________
এখন রাজবাড়ির সেই নরপিশাচ, ধর্ষনকারীকে অপ্রাপ্ত বয়স্ক প্রমান করার জোর চেষ্টা চলছে। এলাকার প্রভাবশালী, চেয়ারম্যান ও পরিবারের সদস্যরা চেষ্টা করছে তাকে ততাকথিত "১৪ বছর বয়সী, অপ্রাপ্ত বয়স্ক" বানানোর চেষ্টা করা হচ্ছে। এই কাজে তদন্ত কমকর্তারাও সাহায্য করছেন বলে জানা যায়!!
তার জন্ম নিবন্ধন সার্টিফিকেটে কাটা ছেঁড়ার প্রমান পাওয়া গেছে। ছেলেটিকে দেখে অপ্রাপ্তবয়স্ক মনে হলেই আদতে সে ১৮/১৯ বছরের একজন প্রাপ্ত বয়স্ক বলে তার স্কুল সার্টিফিকেট থেকে প্রমান পাওয়া যায়।
কতটা ঘৃণ্য মনোভাব হলে ক্ষমতাবানরা একজন ধর্ষক ও হত্যাকারীকে বাঁচানোর চেষ্টা করতে পারেন? আজ যখন ওদের মত পশুকে বাঁচানোর জন্যে গ্রামের প্রভাবশালীরা ও কর্মকর্তারা চেষ্টা করেন, আমার সত্যি কিছু বলার নেই, আমি নির্বাক......
ধর্ষকদের কোনো ক্ষমা নাই,
একটাই শাস্তি ফাঁসি চাই।।
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০১৩ রাত ৩:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



