♣কবিতাঃ দিকভ্রান্ত পথিকের স্বপ্নহীন নির্বাসন♣
১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ আর আমি কাঁদবনা,
নি:শব্দ গুমোট চিত্কারে ডাকবনা তোমাদের,
নিজেকে একা করে দিয়েছি,
এমন নয় এটিই চেয়েছি।
আমি আর করবনা অভিমান,
দেখবনা কোনো স্বপ্ন,
বাসবোনা আর ভালো কোনদিনও।
স্বপ্ন হারিয়ে ফেলেছি আমি,
কোনো অচেনা পথের বাঁকে,
তবু আজ অভিযোগ করবনা,
বলবনা কাউকে খুঁজে দিতে,
যা হারিয়ে গেছে, যাবনা আর খুঁজতে।
আঁকবোনা কোনো আশার দৃশ্যপট।
তোমরা ভেবেছ আমি একাই ভালো,
নির্বাসিত আমি আজ ভাষা হারিয়ে ফেলেছি,
হারিয়ে ফেলেছি কান্নার জল,
আমি দিশেহারা হেঁটে চলেছি,
খুঁজে পাইনা, পথের ঠিকানা,
তাকিয়ে রই দৃষ্টি সীমানা,
নিজেই যেন নিজের কাছে অজানা
করেছি আত্নগোপন।
আমি আর দ্বিধা ভরে জানতে চাইবনা,
তোমরা কেমন আছ।
আমি আর ভাববনা কেন,
আমাকে একা করে চলে গেলে সব,
কোথায় পালালে,
জিজ্ঞাস করবনা।
স্বপ্নহারা এই আমি, আর কাঁদবনা,
করবনা নিরব চিত্কার, ভাববনা কোনো কিছু, কাউকে।
_____________________________________________________
উত্সর্গ: এই কবিতা পথ হাতড়ে চলা এক বিষন্ন পথিকের, জানি আপনারা আশাবাদী।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি...
...বাকিটুকু পড়ুন
পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া...
...বাকিটুকু পড়ুনবাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো
*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*
কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৮ ই নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৮

.
হুমায়ূন আহমেদ আমার প্রিয় লেখকদের একজন। তাঁর জনপ্রিয় উপন্যাসগুলোর কথা আমরা অনেকেই জানি, অনেক আলোচনা হয়েছে সেগুলো নিয়ে। কিন্তু তাঁর কিছু উপন্যাস আছে, যেগুলো আমার কাছে...
...বাকিটুকু পড়ুন