পৃথিবীর সীমানায় দাড়িয়ে আছি,
শুধু শুন্যতার বিশাল হাহাকার সম্মুখে ধরে,
কাঁদছি অসীমে চেয়ে,
ভাবছি একা আমি, বড় রিক্ত হয়ে।
আমি স্বপ্ন দেখছি, বাস্তবতা বিলীন করে দিয়ে।
জীবনে আর বিরাজ করিনা, কোনদিন করিনি,
জীবন অপার্থিব।
স্বপ্নের আমি'র স্বপ্নের নাম জীবন,
স্বপ্নের কল্পিত রূপ বেঁচে থাকা,
অলিক অবাস্তব এই প্রশ্বাস নাটক।
ফাঁকা বুকের নিশব্দ চিত্কারে আমি নির্বাক শুধু,
কিছু প্রশ্নে জর্জরিত আমি, কিছু অবিশ্বাসে আহত,
অশ্রুহীন চোখে রক্তাক্ত চেয়ে রয়েছি, হচ্ছি, ক্ষত বিক্ষত,
অদৃশ্য চেতনার ধারালো এই অনুভুতিতে।
কখনো কি ভাবতে পেরেছ,
অবাস্তবের মায়াজালে বন্দী হয়ে রয়েছ?
প্রতিটি সত্বা কতটা মিথ্যে হতে পারে?
তুমি-আমি-আমরা স্বপ্নের জগতেই করছি বাস।
জীবন সেতো স্বপ্ন মাত্র!
সেই স্বপ্নিল ভুবনের মানুষগুলোর,
প্রতি মুহুর্তে নতুন গল্প বুনে চলা, ঘুমিয়ে কোথাও নিশ্চিত মনে,
জেনেছ কভু, জীবনের সত্যি মানে?
___________________________________________________
"জানিনা কোন খেয়ালের বসে ভাবতে শুরু করি, ঘুমুতে গিয়ে স্বপ্নে দেখা সেই সাদাকালো জগতটাই বসবাসক্ষেত্র সকলের।
আর জীবন? স্বপ্নলোকে ঘুমিয়ে দেখা একটি স্বপ্ন মাত্র..... এই আমার তাই স্বপ্নে বসবাস।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



