♣ কবিতাঃ অভিশপ্ত লোকালয় ♣
২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তোমরা কি কেউ দেখেছ?
জনারণ্যে হারিয়ে যেতে কাউকে?
দেখেছ চাঁদ খুঁজে না পেয়ে বিষণ্ণ কাউকে
বিপন্ন করে অনুভূতি,
তাকিয়ে থাকতে আকাশ উঁচু
কোন ইট-পাথরের জঞ্জালে?
শুনেছ অবাক করা সে সূর কত
বাতাশে ভেসে হারিয়ে যায় অবিরত ,
যান্ত্রিক যানের বিকটতায় মাথা করে নত।
শুনে কি দেখেছ মানবের কোলাহলে,
হারিয়ে যাওয়া শত গান।
শীতল হাওয়ায় কভু নিভতে দেখেছ,
মন মাঝের কোন শিখা অনির্বাণ?
করে ফেলে কত কবিতার লাইন নিভৃতে-নিরবে হত্যা,
চলতে দেখছ সভ্য নামের নির্বোধ সে সত্তা?
কখনও গুনেছ কত কোটি তারা,
রয়েছে তাকিয়ে ওই আকাশটা ভরা?
কত ক্ষুধা, কত পিপাশা
তোমার দিকে চেয়ে, পেয়েছে হতাশা,
চাওনি ফিরে, তুমি নাগরিক, তুমি সভ্য, তুমি দুরাশা।।

___________________________________________________
উৎসর্গঃ যান্ত্রিক জীবনের মরে যাওয়া কিছু অনুভুতির তরে।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন
প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও...
...বাকিটুকু পড়ুন
জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি...
...বাকিটুকু পড়ুন