নির্বাচিত পাতায় অনেক ধরনের লেখা দেওয়া হয়, আর পাতাটি যথেষ্ট "সচল" বা গতিশীল বলে মনে করিনা। কিছু ভালো পোস্ট গেলেও অধিকাংশ কবিতা ও গল্প স্রেফ হারিয়ে যায়।
এমতাবস্থায় সামু ব্লগে একটি সাহিত্য পাতার একান্ত প্রয়োজন বলে মনে করি। যেখানে সাহিত্য পদবাচ্য সকল লেখা থাকবে ও প্রতি ঘন্টায় দেওয়া সকল কবিতা/গল্প/সাহিত্য সম্পর্কিত লেখা আপডেট করা হবে।
প্রত্যেকেরই নিজ নিজ পছন্দের বিষয় রয়েছে। সবাই রাজনৈতিক পোস্টে যেমন আগ্রহী নন তেমন অনেকেরই শুধু সাহিত্যেই আগ্রহ বেশি। অনেক ভালো লেখা থেকে তারা বঞ্চিত হন, কারণ প্র্যাক্টিকালি কারো পক্ষে ব্লগে সবসময় থাকা সম্ভব নয়, সে কারণে লেখাগুলো থেকে বঞ্চিত হচ্ছেন তারা আর লেখক বঞ্চিত হচ্ছেন সঠিক উত্সাহ থেকে! যেটি মোটেও কাম্য নয়।
কারণ, সবসময়ই এমন হচ্ছে যে কবিতাগুলো বা গল্পগুলো প্রথমপাতা থেকে হারিয়ে গিয়ে আসলে চিরতরেই হারিয়ে যাচ্ছে! আমরা বেশিরভাগ শুধুমাত্র ব্লগে লিখি, সেখানে পাঠকদের যদি পড়ারই সুযোগ না থাকলো তাহলে এধরনের লেখা লিখে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলাটাই স্বাভাবিক। যা সামুর জন্যে সাহিত্য অংশে একটি বিরাট ক্ষতি বলে মনে করি।
পরীক্ষামূলক হলেও এই বিষয়টি শুরু করা হোক, "নির্বাচিত পাতা" নিয়ে সবার অভিযোগ এতে অনেকটাই ঘুঁচে যাবে বলেই মনে করি।
আমি অনুগ্রহ করে এই বিষয়টি সামুকে বিশেষভাবে বিবেচনা করার জন্যে অনুরোধ জানাচ্ছি।
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



