অনুকাব্যঃ ছুঁয়ে দেখবো তোমায়
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
"অনুকাব্যঃ ছুঁয়ে দেখব তোমায়।"
।।১।।
ও মেয়ে তোমার
অধর বড়ই মিঠা,
শীতের ভোরে
যেন ভাপা পিঠা!
দিলেই নাহয়
একটু খানি ছোঁয়া,
তেষ্টায় মরি
হোকনা দোষী হওয়া!
।।২।।
তোমায় দেখে
কথা সারেনা মুখে,
দুরু দুরু
করতে থাকে বুকে!
বুকের ব্যাথায়
মরছি দেখ আমি,
ভালবাসা
ছুঁয়ে দেখ তুমি!
।।৩।।
জানো না এযে
ভালবাসার ক্ষণ,
করলাম নাহয়
একটু আলিঙ্গন?
রাগ কোরোনা
গাল কোরোনা লাল!
লাল গালে আমি
মরেছি চিরকাল!
।।৪।।
ও শরীরের
উত্তাপ বড় নরম,
শীতল হব
করব তারে পরম।
যতই সরাও
হাতটি সরাবোনা,
দেখব ছুঁয়ে
মিষ্ট নাকি নোনা!
।।৫।।
মেয়ে হেসোনা
হাসি বড়ই মিষ্টি,
আমার করতে
ইচ্ছে হয় সে সৃষ্টি।
তোমার ঠোঁট-চুল-মুখ
তোমার মিষ্টি হাসি,
জানোনা তুমি
কতটা ভালবাসি!
_____________________________________________________
উৎসর্গঃ বিছানাকে (ট্যাগ দ্রষ্টব্য) :!>
আর ছবি? ইন্টারনেট!!
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট...
...বাকিটুকু পড়ুনকিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন