তবে যুদ্ধই হোক!!!!!
কাদের জন্যে পথে নামা? এদেরকে কি আমরা চিনিনা?
একজন নূর হোসেন! আর একজন ছাগু!!
►যুদ্ধাপরাধের দায়ে জামায়াত নেতাদের বিরুদ্ধে রায় দেওয়া হলে দেশে গৃহযুদ্ধ বাঁধবে বলে হুমকি দিয়েছেন ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সেলিম উদ্দিন।
জামায়াতের সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই হুমকি দেন।
সেলিম বলেন, “কসাই কাদের আর কাদের মোল্লা এক নয়। আর দেলোয়ার হোসেন সাঈদী গোটা দেশের মানুষের নয়নমনি। তাদের বিরুদ্ধে রায় দেওয়া হলে দেশে গৃহযুদ্ধ বাঁধবে। জামায়াত- শিবিরের কর্মীরা দেশে গণবিস্ফোরণ ঘটাবে।”
তিনি বলেন, “ গত ৩ বছরে সরকার জামায়াত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে ৩ হাজার মামলা দিয়েছে, এবার নেতাদের মুক্ত করতে আমাদের ৩ হাজার কর্মী নিজেদের কোরবানি দিতে প্রস্তুত।”
ট্রাইব্যুনাল ভেঙে দেওয়ার দাবি জানিয়েছে তিনি বলেন, “দেশে বিদেশে এই ট্রাইব্যুন্যালের কোন গ্রহণযোগ্যতা নেই। তাই এই ট্রাইব্যুনাল ভঙে দিতে হবে।”
সেলিম উদ্দিন বলেন, “এটি মগের মুল্লুক নয়, এটি বাংলাদেশ। মাথা যদি পাবনা যাওয়ার উপযোগী না হয় তবে এই ভাবনা ছেড়ে দিন।”
তিনি বলেন, “জামায়াতের কেন্দ্রীয় নেতাদের অবিলম্বে মুক্তি দিতে হবে নতুবা তাদের মুক্তির দাবিতে কর্মসূচি ঘোষণা করা হবে।”
বগুড়ায় শিবির কর্মীদের খুনিদের এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করা না হলে জনগণ তাদের আটক করবে বলেও তিনি হুঁশিয়ারি দেন সেলিম।
জামায়াত-শিবির কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, “আরো কঠোর আন্দোলনের প্রস্তুতি নিন। নেতাদের মুক্ত করতে হলে আন্দোলন-সংগ্রামের কোন বিকল্প নেই।”
আজকে সমাবেশে তাদের শ্লোগানগুলি ছিল এমনঃ
একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার,
ঘেড়াও ঘেড়াও ঘেড়াও হবে ট্রাইবুনাল ঘেরাও হবে,
সাইদীর কিছু হলে জ্বলবে আগুন হাসিনার ঘরে,
জেলের তালা ভাঙব সাইদীকে আনবো,
সবাই ধরলে ধরে না শিবির ধরলে ছাড়ে না,
►হাসি পায়, শ্লোগানের ধরণ দেখে মনে হচ্ছে এরা সেই একাত্তুরের মুক্তিযোদ্ধারা !! রাজাকারদের মুক্তির দাবিতে "একাত্তুরের হাতিয়ার" বলতে কি বুঝান হল? আবারও যুদ্ধে যেতে হবে? তাহলে হোক! রাজাকার নিধনে আরেকটি যুদ্ধ হোক!
► কাল জামায়াতের হরতাল: রায়ের প্রেক্ষিতে বুধবার থেকে লাগাতার
যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বাতিল এবং দলের বিচারাধীন নেতাদের মুক্তির দাবিতে আগামীকাল মঙ্গলবার হরতাল ডেকেছে জামায়াত-শিবির।
এছাড়া ট্রাইব্যুনালের আগামীকালের বিচারের রায় কাদের মোল্লার বিপক্ষে গেলে বুধবার থেকে লাগাতার হরতালের সিদ্ধান্ত নিয়েছে দলটি।
আজকের তাণ্ডবঃ
ফরিদপুর শহরে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় শহরজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সোমবার দুপুর ২টায় জামায়াত-শিবিরের বের করা লাঠি মিছিলে পুলিশ বাধা দিলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শটগানের ফাঁকা গুলি ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দিয়ে চার জন জামায়াত কর্মীকে আটক করে পুলিশ।
আলীপুর গোলপুকুর ড্রিম মার্কেটের সামনে থেকে জামায়াত-শিবিরের কয়েকশ’ নেতাকর্মী একটি লাঠি মিছিল বের করেন। মিছিলটি শহরের জনতা ব্যাংকের মোড়ের রাজেন্দ্র মেডিকেল ফার্মেসির সামনে এলে জামায়াত-শিবিরের ধাওয়া দেয় পুলিশ।
পুলিশ মিছিলের পেছন থেকে ধাওয়া দিলে শিবির কর্মীরা ৪/৫টি অটোরিকশা ভাঙচুর করেন। এ সময় মিছিলে বেধড়ক লাঠিপেটা শুরু করে পুলিশ। শিবির নেতাকর্মীরাও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ শটগানের দুই রাউন্ড গুলি ছুড়লে শিবিরের কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ সময় পুলিশ চার জনকে আটক করে থানায় নিয়ে যায়।
__________________________________________________
রাজারদের ফাঁসি চাই,
জামায়াত-শিবিরের রাজনীতি এই দেশে চলবেনা। চলতে পারেনা। হ্যাঁ, যুদ্ধ চাইলে যুদ্ধে যাবো, জীবন দেব, এই দেশে তবু রাজাকার পালবো না!
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



