মানবী, তুমি আঁধারে থাকো,
তোমায় আলোয় ডাকবোনা আর,
অনন্তে হারাও,
দিগন্তে হোক তোমার বসবাস।
তুমি তারকা হও চন্দ্রমুখী,
পূজিত হও শত হৃদয়ে, হও চিরসুখী,
আমি আঁধার দুঃস্বপ্নে হারাবো তবু
ডাকবো না তোমায়,
নিশীথ নির্জনতায় ডাকবো না নৌকায়,
তোমার কালো চুল ছোঁবনা, বিপর্যস্ত হাওয়ায়
এলো উড়েছে যদিও, তাকাবো না।
কৃষ্ণচোখ আর হবেনা
রবেনা বিষণ্ণ কিছু নব আঁখিজলে,
আমি দূর পথের কেউ
পথিক সঙ্গিহীন হারাবো হয়ত।
তুমি দূরত্বে মহান হও,
প্রতিমা ছুয়ে দেখায় কৃতিত্ব কোথায়?
শুধু থাকো সৃষ্টিতে, করে স্রষ্টাকে মহান,
অন্তরে কি করে স্থান দেবো জানিনা,
আমি সামান্য, মানবী তোমায় চাইবোনা।
আমি অরণ্য, বিষণ্ণ কিছু অস্পষ্টতা
তোমায় দেখবনা তাই, আঁধারেই থাকো পূর্ণতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


