আজকে দুপুর থেকে হঠাত করে আমার খুব ঘিয়ে মাখানো আলু ভর্তা, বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ কুঁচির সাথে সর্ষে ইলিশের ঝোল দিয়ে মাখিয়ে ভাত খেতে ইচ্ছা করছিলো । ব্যস্ততার জন্য আর গরমের মধ্যে আম্মাকে অযথা কষ্ট দেয়া হবে ভেবে চুপ করেছিলাম।
রাতে আমি বসে বসে ব্যাগ গুছাচ্ছি, আম্মা থালায় করে ভাত নিয়ে এলো। একটা সোনালী রঙের আলুভর্তার বল,ভেতর থেকে ভাজা মরিচ আর কাঁচা ধনে পাতার সুবাস আসছে। পাশেই একটা ইলিশ মাছ, ছোট্ট একটু ডিমও আছে। সর্ষে ঝোলের ওপর থেকে ধোঁয়া উড়ছে। তাজা পেঁয়াজ আর মরিচ কাটা তার পাশে দিয়ে সাজানো।
মাঝে মাঝে মা কে বলে দিতে হয় না কিছুই। মায়ের মতো কেউ বুঝতে পারে না সন্তানের কথা।
কণা। ছোট একটা মেয়ে। ওরও মাঝে মাঝে মায়ের হাতের রান্না খেতে ইচ্ছে করে। মা একটা ডিম ভাজলেও সেইটার স্বাদ আলাদা। আর ভালো কিছু রান্না করলে তো কথাই নাই। কণা মায়ের আশেপাশে দিয়ে ঘুরঘুর করতে থাকতো। মা মাঝে মাঝে বকাও দিতো এই জন্য, কিন্তু কণা জানে, মা আসলে খুশিই হতো। ওকে ভালো মন্দ রান্না করে খাওয়াতে মায়ের কোন ক্লান্তি নেই।
অনেক দিন হয় মা কিছু রান্না করে না। মা যখন রান্না ঘরে চুলার আঁচে দাঁড়িয়ে রান্না করতো, মায়ের সুন্দর মুখটা কেমন লালচে হয়ে উঠতো, মাকে খুব অন্যরকম সুন্দর দেখাতো। কণা শুধু এই মুখটা দেখার লোভে রান্না ঘরে উঁকি দিতো বার বার। মা অনেক দিন হলো রান্নার সময় লাল হয়ে ওঠা মুখটা আঁচল দিয়ে মুছতে মুছতে কণাকে বলে না - খিদে পাইছে আম্মু??
হাসপাতালের বেডে শোয়া মানুষটাকে দেখতে কণার আর ভালো লাগে না। মা হচ্ছে ঘরের মধ্যে অনেক বছর ধরে থাকা বিশাল একটা খাটের মতো। প্রতিদিন আমরা অসংখ্যবার সেই খাটটাকে ছুঁয়ে দিই কোন না কোন কারণে, কিন্তু একবারও মনে হয় না ওটার অস্তিত্ব কতো বিশাল। যেই ঘর থেকে খাটটা সরিয়ে ফেলা হয়, অমনি সমস্ত ঘরটা খাঁ খাঁ করতে থাকে।
আজ অনেক দিন হয় কণার মা বাসায় আসেন না। কণা জানে না, মা আর কোন দিন বাসায় আসবে কিনা।
না ! মাকে বাসায় আসতেই হবে ! কতো মানুষ কতো টাকা কতো ভাবে নষ্ট করে, কণার মায়ের জন্য অল্প কয়টা টাকা দরকার। সবাই পারবে না ওকে সাহায্য করতে?? মা'ই তো। ফেসবুক ইউজার প্রত্যেকেরই তো আম্মা আছে, আজকে রাতেও তো সবাই আম্মার হাতের রান্না খেলো, শুধু কণাই খেতে পারলো না।
এই পিচ্চি মেয়েটার আম্মা ক্যান্সারে আক্রান্ত।
Cancer Stage : 2 (Breast lump Upper & inner quadrant left)
তিনি এখন ঢাকার লালমাটিয়ায় Oncology Center & General Hospital-এ DR. AHMED SAYEED এর আওতায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
৬ টা কেমোথেরাপী দিতে দরকার ৭ লাখ টাকা। অনেক টাকা তাই না??
মাত্র ৭ হাজার মানুষ ১০০ টাকা করে দিলে হয়ে যায়, জানেন??
১৪ হাজার মানুষ ৫০ টাকা করে দিলেও হয়।
এক একটা পেইজে কত্তো গুলা করে ফ্যান, সামর্থ্য কি নাই ৫০ টাকা করে ভিক্ষা দেবার ? হ্যাঁ ভিক্ষাই বললাম, মায়ের জন্য ভিক্ষা চাইতে লজ্জা নাই। আমার নিজের মা বাপ হইলে আমি নির্দ্বিধায় ভিক্ষায় নেমে যেতাম রাস্তায়।
আমার ফ্রেন্ড লিস্টে ১১০০ মানুষ আছে, ফলোয়ার ২০০০ জন। এই ৩১০০ মানুষ ৫০ টাকা না, তার বেশি দেয়ার ক্ষমতা রাখেন আমি জানি।
অনেক দিতে বলছি না। এক প্যাকেট সিগারেট খাইয়েন না, এক বেলা রিকশায় না চড়ে হেঁটে যান। এক বেলা বয়ফ্রেন্ডের সাথে কম কথা বলেন। একবার গার্লফ্রেন্ড রে বলেন তোমার জন্য ফুল কিনতে পারি নাই কারণ সেই টাকাটা এক মা কে বাঁচানোর জন্য দিয়েছি। একটা নেইলপলিশ কম কিনেন। এক লিটার কোকাকোলা কম খান। সেই টাকাটা আমাদের এই আম্মা কে দেন। খুব বেশি কষ্ট হয়??
"মা" দিবসে ফেসবুকে স্ট্যাটাসের বন্যায় থাকা যায় না। "মা" কে নিয়ে পেইজে লাইক দিয়ে ভরায়ে রেখেছেন প্রত্যেকে। একজন মাকে মরে যেতে দেবেন আপনারা ?? নিজেরা একটু আগে মায়ের রান্না খেয়ে তৃপ্তির ঢেঁকুর তুলতে তুলতে ফেসবুকিং করছেন এখন, কণার কপাল থেকে মায়ের রান্না খাওয়ার কিসমত উঠে যেতে দেবেন ??
পিচ্চি পিচ্চি ছেলেমেয়ে গুলা ভার্সিটি অ্যাডমিশন টেস্টের পড়া বাদ দিয়ে রাস্তায় নেমে মায়ের জন্য ভিক্ষা করছে। অনেক কষ্টে লাখ খানেক টাকা উঠেছে এই পর্যন্ত। আর আমরা বুড়ো গুলো বসে বসে স্ট্যাটাসে লাইক গুনি। কণার মা কে নিয়ে কেন স্ট্যাটাস দেবো?? লাইক কম পড়বে। পাব্লিক মজা পাবে নাহ। জনপ্রিয়তা কম যাবে। আহারে, একটা মায়ের জীবনের চেয়ে কয়েকটা লাইকের দাম কত্তো বেশি !!
আর কিছু বলতে চাই না আমি। মন চাইলে স্ট্যাটাসটা কপি/ পেস্ট / শেয়ার কইরেন।
কণার আম্মাকে নিয়ে ইভেন্টের লিঙ্ক প্রথম কমেন্টে। টাকা পাঠানোর সিস্টেম বলা আছে। বিকাশে সর্বনিম্ন ৫০ টাকাও পাঠানো যায়।
ইচ্ছা আপনাদের। একজন মাকে যদি মরতে দেখতে ইচ্ছা হয়, চুপ চাপ দেখেন। এর পর কোন দিন মা মা করলে সেইটা ম্যা ম্যা ছাড়া আর কিচ্ছু শোনাবে নাহ।
- Farhin Sohan Kabir Lita আপুর ফেসবুক স্ট্যাটাস থেকে -
ফেসবুক ইভেন্টটিতে যোগ দিন এবং অবশ্যই মনে রাখবেন সেখানে গোইং দেবার অর্থ আপনি সাধ্যমত সাহায্য করতে যাচ্ছেন আমাদের জননীকে।
অর্থ সাহায্য পাঠাবার জন্য নিচের নাম্বারগুলোতে বিকাশ করতে পারেন :
০১৬৮০৪৭১১১৬ (01680471116) [কণা]
০১৯১৪৮৮০৭৯৮ (01914880798)[কণা]
০১৭৫২৮৪৯০১৯ (01752849019)[কণা]
০১৯৬১৫৫৪০২৫ (01961554025)[কণা]
NOTE: পারসোনাল একাউন্টে বিকাশ করার জন্য SEND MONEY অপশন ব্যবহার করতে হয়। রেফারেন্স কোড হিসেবে আপনার নিজের মোবাইল নাম্বারটি উল্লেখ করবেন। কণার পরিবার থেকে আপনার সাথে যোগাযোগ করে বিকাশ প্রাপ্তি কনফার্ম করা হবে।
ব্যাংক অ্যাকাউন্ট
নিচের ব্যাংক অ্যাকাউন্ট গুলো কণার পরিবারের। আপনারা এগুলোতে সাহায্য পাঠাতে পারেনঃ
**** 1 # Anisur Rahman
Current A/C NO : 200000372
Sonali Bank-Bashabo Branch , Dhaka
**** 2 # Farkhanda Shamim
Savings A/C NO : 100003397
Sonali Bank , Bashabo Branch , Dhaka
**** ৩ # Anisur Rahman
Dutch Bangla Bank ACCOUNT.
A/c NO : 108101606679
বিদেশ থেকে টাকা পাঠানোর জন্য আমাদের কাছে আছে একটি পে প্যাল অ্যাকাউন্ট। যেই ভাইয়া বা আপু বিদেশ থেকে টাকা পাঠাতে চান তিনি ইভেন্টের ওয়ালে আমাদের নক করলে আমরা ইনবক্সে একাউন্টটি জানিয়ে দেবো। এছাড়া Wire Transfer অথবা Western Union Money Transfer এর মাধ্যমে আপনারা কণার পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট গুলোতে বিদেশ থেকে সরাসরি অর্থ পাঠাতে পারবেন।
যারা পেপ্যাল করে আমাদের আম্মার জন্য টাকা পাঠাতে চান তাঁরা https://www.facebook.com/tbarat এর সাথে যোগাযোগ করুন।
পেপ্যাল অ্যাকাউন্ট: [email protected]
যেকোন জিজ্ঞাসার জন্য আপনারা এই মায়ের সন্তানের সাথে কথা বলতে পারেনঃ
ফোনঃ
রাবেয়া বুশরা কণা - 01534698330
অথবা, জারিফ মাহমুদ স্বপ্নীল- 01726920269
অনলাইনে লক্ষ লক্ষ মানুষ, একশ/দুইশ টাকা আমাদের বেশীরভাগের কাছেই তেমন কিছু নয় ! আমরা কি পারবো না আমাদের মায়ের জন্য সে সাহায্যটুকু করতে? আপনাদের সামান্য সহযোগীতাই পারে আমার মা কে সুস্থ করে তুলতে.. সাধ্যমত সাহায্য করুন, এগিয়ে আসুন সবাই !
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




